Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Covid positive

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁইছুঁই, ফের বাড়ল সুস্থতার হার

কমল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২০, ২১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২০, ২১:৩০

options
link
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁইছুঁই, ফের বাড়ল সুস্থতার হার zoom
ছবি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন পরিস্থিতিতেও সামান্য স্বস্তি। রাজ্যে ফের কমল করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। তবে কলকাতার গ্রাফ যেন কিছুতেই বাগে আনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে বাংলার ঊর্ধ্বমুখী সুস্থতার হারই যেন অক্সিজেন জোগাচ্ছে সকলকে।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত হয়েছে ৭৮৮ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে তার ঠিক পরেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের এই জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তার ফলে বর্তমানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯৯ হাজার ৬৯৭ জন। একদিনে কিছুটা হলেও কমেছে মৃতের সংখ্যা। কোভিডে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। রাজ্যে মোট কোভিডে প্রাণ গেল ৮ হাজার ৬৭৭ জনের। সংক্রমিতের হার কমার পাশাপাশি বাড়ছে রাজ্যে সুস্থতার হার। ৯৩.৪৭ শতাংশ ব্যক্তি করোনাকে জয় করেছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ী ৩ হাজার ২০৭ জন। তার ফলে কোভিডকে হারিয়ে এতদিনে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪ লক্ষ ৬৭ হাজার ৫৬ জন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কেন কুকথা বলেন? কারণ ব্যাখ্যা করলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ]

ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। ইতিমধ্যেই এ রাজ্যে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে টিকা নিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মোট ১০০০ জনকে দেওয়া হবে টিকা। কলকাতা টিকাকরণের ক্ষেত্রে প্রস্তত বলেও সম্প্রতি জানিয়েছেন তিনি। তবে যতদিন পর্যন্ত ভ্যাকসিন আসছে না ততদিন ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসকে রোখার একমাত্র পন্থা টেস্টিং। তাই কেন্দ্র এবং রাজ্যে ক্রমশই বাড়ানো হচ্ছে পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩৮৯ জনের। এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ৯১ হাজার ৬৬৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৮.২০ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। দৈনন্দিন কাজকর্ম সারতে স্বাভাবিকভাবেই বাড়ির বাইরে বেরতে হচ্ছে বেশিরভাগ মানুষকেই। তবে নিজেকে করোনা মুক্ত রাখতে আরও বেশি সাবধান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।  

[আরও পড়ুন: মালদহ জেলা তৃণমূল সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন? মুখ খুললেন মৌসম বেনজির নূর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.