সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি ছিল৷ তাও মনের কোনে আশঙ্কার কালো মেঘ জমা হয়েছিল৷ সব আশঙ্কা কাটিয়ে যেন নতুন সূর্যোদয় হল অস্কারের মঞ্চে প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার হাতে তুলে নিলেন মাহেরশালা আলি৷ হারিয়েছেন দেব প্যাটেল, জেফ ব্রিজেস, মাইকেল শ্যাননের মতো অভিনেতাদের৷
‘মুনলাইট’ নিয়ে বিড়ম্বনায় ক্ষমা চাইল প্রাইস ওয়াটারহাউস
৪৩ বছর বয়সে ইতিহাসে ঠাঁই পেলেন মাহেরশালা৷ আগেও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উঠেছে মুসলিম প্রতিযোগীর হাতে৷ কিন্তু তা কলাকুশলীর ক্যাটাগরিতে৷ অভিনয়ের জন্য এই প্রথম অস্কার হাতে তুললেন আলি৷
“I want to thank my wife, who was in her third trimester during awards season… had our daughter 4 days ago.” – Mahershala Ali #Oscars pic.twitter.com/RcLpHWvAvW
— Good Morning America (@GMA) February 27, 2017
হারল ‘লা লা ল্যান্ড’, বিভ্রান্তির মঞ্চে অস্কারে সেরা ‘মুনলাইট’
মার্কিন মুলুকের মুসলিম বাসিন্দা হিসেবে জীবনটা খুব একটা সুখের ছিল না আলির৷ বিশেষ করে ৯/১১-এর হামলার পর৷ এক সাক্ষাৎকারে আলি জানিয়েছিলেন, টুইন টাওয়ারের ঘটনার পর এফবিআই-এর ওয়াচলিস্টে ছিলেন তিনি৷ রীতিমতো জেরা করা হয়েছে তাঁকে৷ শুনতে হয়েছে খোঁটা৷ কোথায় বন্দুক আছে জি়জ্ঞেস তাও জিজ্ঞেস করা হয়েছে৷ কিন্তু আমেরিকায় এটা নতুন নয়৷ সবই গা সওয়া হয়ে গিয়েছে বলে জানান অভিনেতা৷ তাই বোধহয় মায়ামিতে জুয়ানের লড়াইটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি৷
অস্কারের রেড কার্পেটে নজর কাড়লেন পিগি চপস
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন