Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

রাগের বশে ভোট বয়কট করল আমেঠির এই গ্রাম

রাহুল গান্ধীর দায়িত্বে থাকা এই গ্রামে বিন্দুমাত্র উন্নয়ন হয়নি৷ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১০:১৩

options
link
রাগের বশে ভোট বয়কট করল আমেঠির এই গ্রাম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর গড় আমেঠিতেই নির্বাচন বয়কট করল একটি গ্রাম৷ গ্রামের নাম পারসৌলি৷ এই গ্রামেরই প্রায় ৬০০-র বেশি সদস্য চলতি বছরের বিধানসভা নির্বাচন বয়কট করেছেন৷ স্বাধীনতার পর থেকে সেই গ্রামে বিন্দুমাত্র উন্নয়ন হয়নি বলেই অভিযোগ করেছেন সেই গ্রামের বাসিন্দারা৷ আর এই ইস্যুকে কেন্দ্র করেই ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা৷

(এটিএম থেকে বেরল ‘জাল’ ৫০০ টাকার নোট, হেনস্তায় গ্রাহকরা)

জানা গিয়েছে, পারসৌলি গ্রামের মোট ৬৪৯ জন ভোটারদের মধ্যে ৩৩৯ জন পুরুষ ভোটার এবং ৩১০ জন মহিলা ভোটার৷ কিন্তু এই ভোটারদের মধ্যে কাউকেই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায়নি বলেই জানিয়েছেন নির্বাচন আধিকারিকরা৷ গোটা বিষয়টি সম্পর্কে গ্রামের বাসিন্দাদের বক্তব্য খুবই পরিষ্কার৷ আমেঠি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামে কোনও উন্নয়নের চিহ্ন দেখা যায়না বলে অভিযোগ করেছেন তাঁরা৷ গ্রামের বাসিন্দা কে এন শর্মা জানিয়েছেন, হাইওয়ের ধারে অবস্থিত এই গ্রামটির যোগাযোগের মাধ্যম এই সড়ক৷ কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ৷ ১৯৮০ সালে সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর থেকে এই রাস্তা মেরামত হয়নি বলে জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, গ্রামের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পর্যাপ্ত স্কুল কলেজ না থাকার বিষয়টি নিয়েও অভিযোগ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(আর কোনও আন্দোলনে নেই, জানিয়ে দিলেন গুরমেহর)

প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকার গঠন করার পর কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ কিন্তু পারসৌলি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কোনও রাজনৈতিক দলই গ্রামের উন্নয়নের স্বার্থে কিছু করেনি৷ যদিও কংগ্রেসের স্থানীয় নেত্রী অমিতা সিংয়ের দাবি আমেঠির উন্নয়নের চেষ্টা চলছে৷ সব অঞ্চলেই কিছুদিনের মধ্যে ১০০ শতাংশ উন্নয়ন সম্ভব নয়৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.