সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোলাবাজ ওয়ার্ডেনকে টাকা দিতে হবে৷ না হলে আবাসিক স্কুলে থাকা মুশকিল৷ তাই বাধ্য হয়ে নিজেদের রক্ত বিক্রি করার সিদ্ধান্ত নেয় ২ আদিবাসী ছাত্রী৷ মধ্যপ্রদেশের জবলপুরের আবাসিক স্কুলের দুই আদিবাসী ছাত্রীর রক্ত বিক্রির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
(আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা)
অভিযুক্তের নাম বৈদেহী ঠাকুর৷ ঘটনার পরই গাদ্ধা রেসিডেন্সিয়াল স্কুলের ওয়ার্ডেনের পদ থেকে অপসারিত করা হয়েছে তাকে৷ দিনের পর দিন ছাত্রীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করার অভিযোগ রয়েছে বৈদেহীর বিরুদ্ধে৷ ওয়ার্ডেনের সেই চাহিদা অনুযায়ী টাকা মেটানোর ক্ষমতা ছিল না ওই দুই ছাত্রীর৷ সেই কারণেই মঙ্গলবার সরকার পরিচালিত ওই আবাসিক স্কুলের দুই ছাত্রী টাকা জোগার করার জন্য স্থানীয় হাসপাতালে গিয়ে নিজেদের রক্ত বিক্রি করার সিদ্ধান্ত নেয়৷
(দৌলতরামের সাহায্যে এগিয়ে এল মুম্বইয়ের হাসপাতাল)
ঘটনা প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের তফসিলি এবং তফসিলি উপজাতির সহকারী কমিশনার এস জৈন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন