Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নাম না করেই অমর্ত্য সেনের সমালোচনার জবাব মোদির

জানালেন, হাভার্ডের থেকেও কঠোর শ্রম অনেক বেশি শক্তিশালী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১২:২৩

options
link
নাম না করেই অমর্ত্য সেনের সমালোচনার জবাব মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ এবার নাম না করেই সেই সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানালেন, হাভার্ডের থেকেও কঠোর শ্রম অনেক বেশি শক্তিশালী৷

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

ভারতের মতো দেশে নোট বাতিলের সিদ্ধান্তের কোনও যৌক্তিকতা খুঁজে পাননি অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ জানিয়েছিলেন, এ শুধু ভুল সিদ্ধান্ত নয়, কতবড় ভুল সিদ্ধান্ত তা নিয়ে আলোচনা হতে পারে৷ যাঁরা নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, তাঁদের বড় হাতিয়ার ছিল অর্থনীতিবিদের এ বক্তব্য৷ এবার এ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী৷ অবশ্য কোনওভাবেই অমর্ত্য সেনের নাম নেননি তিনি৷ তবে তাঁর কথায় ইঙ্গিত ছিল স্পষ্ট৷ এদিন উত্তরপ্রদেশের সভা থেকে তিনি জানিয়ে দেন হাভার্ডের থেকে কঠোর শ্রমের শক্তি অনেক বেশি৷ সাম্প্রতিক জিডিপিও সেদিকে ইঙ্গিত করছে বলে দাবি প্রধানমন্ত্রীর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময় নানা বিরূপ সমালোচনার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী৷ তবে কোনও ক্ষেত্রেই তাড়াহুড়ো করে তিনি জবাব দেননি৷ রাজনৈতিক দলগুলির পাশাপাশি অমর্ত্য সেন, মনমোহন সিংয়ের মতো অর্থনীতিবিদেরও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে৷ জিডিপি বৃদ্ধির সাম্প্রতিক হারের তথ্য হাতে আসার পরই এ নিয়ে মুখ খুললেন মোদি৷ বললেন, একদিকে কিছু মানুষ আছেন যাঁরা হাভার্ডে কে কী বললেন, তা নিয়ে আলোচনা করেন৷ অন্যদিকে আছেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান, যিনি জানেন তাঁর কঠোর শ্রমই দেশের অর্থনীতিকে উন্নত করবে৷ কঠোর শ্রম যে হাভার্ডের থেকে শক্তিশালী এমনটাই মত তাঁর৷

গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

অমর্ত্য সেনের মতের বিরোধিতা এর আগেও অনেকে করেছেন৷ তাঁদের মধ্যে কেন্দ্রীয় শাসকদলের সাংসদ-বিধায়করাও আছেন৷ তবে প্রতিটি বিরুদ্ধমতকেই স্বাগত জানিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ যদিও মোদির এই মন্তব্য সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.