Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Cricket

কোহলির রান আউটেই বদলে গেল খেলার গতি, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে চাপে ভারত

দুরন্ত ৭৪ রান করলেন অধিনায়ক কোহলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২০, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২০, ২০:৫৪

options
link
কোহলির রান আউটেই বদলে গেল খেলার গতি, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে চাপে ভারত zoom

ভারত:‌ ‌৮৯ ওভারে ২৩৩/‌৬ (‌কোহলি ৭৪, পূজারা ৪৩, স্টার্ক ২/‌৪৯)‌
অস্ট্রেলিয়া:‌
প্রথম দিনের খেলা শেষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ওয়ানডে, টি– টোয়েন্টির পর এবার টেস্ট সিরিজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অনুষ্ঠিত পিংক টেস্ট (Pink Test) খেলেই দেশে ফিরবেন অধিনায়ক কোহলি (Virat Kohli)। তবে তার আগে এই ম্যাচের প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করলেন। দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলেও ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাহানে–পূজারাও। তিনজনে মিলেই ঢেকে দিলেন ওপেনারদের ব্যর্থতা। শেষদিকে আবার দ্রুত উইকেট হারিয়ে দিনের শেষে কিছুটা হলেও চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া (Team India)। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান ‌৮৯ ওভারে ২৩৩/‌৬। ক্রিজে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা (৯‌) এবং অশ্বিন (‌১৫)‌।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। কিন্তু প্রথম ওভারে স্টার্কের দ্বিতীয় বলেই বোল্ড হন ওপেনার পৃথ্বী শ। প্রস্তুতি ম্যাচের মতোই এদিনও রান পেলেন না। আউট হলেন শূন্য রানেই। তারপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও ওঠে। কিছু পরেই কামিন্সের বলে বোল্ড হন মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সংগ্রহ ১৭ রান। দ্রুত দুই ওপেনার ফিরলেও এরপর ভারতের ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি। দু’‌জনে মিলে ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। তৃতীয় উইকেটে দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান যোগ করেন ৬৮ রান। কিন্তু এরপরই নাথান লিঁয়ও-র বলে আউট হন চেতেশ্বর। উলটোদিকে অবশ্য বিরাট নিজের লক্ষ্যে অবিচল ছিলেন।

[আরও পড়ুন:‌ ‘মানসিক যন্ত্রণা আর সহ্য হচ্ছে না’, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মহম্মদ আমিরের]

সহ-অধিনায়ক রাহানের সঙ্গে এরপর জুটি বাঁধেন কোহলি। চতুর্থ উইকেটে জুটিতে দু’‌জনেই খুব ভাল ব্যাটিং করছিলেন। ধীরে ধীরে ম্যাচে ফিরছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষবেলায় এসে দ্রুত বেশ ৩টি উইকেট পড়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অধিনায়ক কোহলি। রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই আউট হতে হয় তাঁকে। সেসময় তাঁক সংগ্রহ ছিল ৭৪ রান। অর্থাৎ কার্যত নিজের শতরানটি মাঠেই ফেলে এলেন তিনি।

এদিকে, ফ্লাডলাইট জ্বলতেই পিংক বল সুইং করতে শুরু করে। এরপরই দ্রুত আউট হন রাহানে (‌৪২)‌, হনুমা বিহারী (১৬‌)‌। শেষপর্যন্ত দিনের শেষে ‌৮৯ ওভারে ভারতের রান দাঁড়ায় ২৩৩/‌৬। ক্রিজে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা (৯‌) এবং অশ্বিন (‌১৫)‌। অজি বোলারদের মধ্যে স্টার্ক দু’‌টি, লিঁও–কামিন্স–হ্যাজেলউড একটি করে উইকেট পেয়েছেন।‌

[আরও পড়ুন:‌ বিপাকে শেন ওয়ার্ন! অ্যাডিলেড টেস্টে ধারাভাষ্যের সময় পূজারাকে ডাকলেন বিতর্কিত নামে]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.