Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Murder

খাস কলকাতায় ঝুপড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ার ক্ষতবিক্ষত দেহ, ঘনীভূত রহস্য

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২০, ১৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২০, ১৩:২০

options
link
খাস কলকাতায় ঝুপড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ার ক্ষতবিক্ষত দেহ, ঘনীভূত রহস্য zoom
ছবি: প্রতীকী।

অর্ণব আইচ: সাত সকালে ঝুপড়ি থেকে প্রৌঁঢ়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায় (Kolkata)। জানা গিয়েছে, খবর পাওয়ামাত্রই দেহটি উদ্ধার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই প্রৌঢ়াকে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, মহাজাত সদনের দক্ষিণ পাশের ফুটপাতের ঝুপড়িতে কোনও রকমে দিনগুজরান হত বছর পঞ্চাশের জাইবুন বিবির। রবিবার সকালে সাড়ে দশটা নাগাদ হঠাৎই আশেপাশের লোকেরা দেখেন রক্তাক্ত অবস্থায় ঝুপড়িতে পড়ে রয়েছেন ওই প্রৌঢ়া। তড়িঘড়ি খবর দেওয়া হয় জোড়াসাঁকো থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রের খবর, মাথা থেঁতলানো অবস্থায় মিলেছে জাইবুন বিবির দেহ। পুলিশের অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তাঁকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমি তো পাগলা ষাঁড় হয়ে যাইনি’, শুভেন্দুকে বিঁধে তৃণমূলেই থাকার অঙ্গীকার ভাই দিব্যেন্দুর]

কিন্তু কেন এই খুন? কারও সঙ্গে শত্রুতা ছিল জাইবুন বিবির? ঘটনার সময় কেন টের পেলেন না প্রতিবেশীরা? এহেন একাধিক প্রশ্নের উত্তরের সন্ধান শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে স্থানীয়দের সঙ্গে কথা বলা হতে পারে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: দার্জিলিংয়ে সভা বিমল গুরুংয়ের, ‘ডুয়ার্সে এলে আগুন জ্বলবে’, হুমকি আদিবাসী পরিষদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.