Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

আপনার এসবিআই অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে রাখুন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৩:২৫

options
link
এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চের প্রথমেই গ্রাহকদের উপর নতুন শর্ত চাপাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এবার থেকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেই দিতে হবে জরিমানা৷ পয়লা এপ্রিল থেকে লাগু হবে এই নয়া নিয়ম৷ এবার থেকে মেট্রোপলিটন এলাকার এসবিআই ব্যাঙ্কগুলির অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ৫০০০ হাজার টাকা৷ আর মফস্বলে অবস্থিত এসবিআই গুলির অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৩০০০ টাকা৷ গ্রামের ক্ষেত্রে এই টাকার অঙ্ক ১০০০ করা হয়েছে৷

‘ঐতিহাসিক’ স্বাস্থ্য বিলে রোগীর স্বার্থে কী প্রস্তাব মুখ্যমন্ত্রীর?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ন্যূনতম টাকা অ্যাকাউন্টে না থাকলে কত টাকা কাটা হবে? জানা গিয়েছে, এই চার্জ কাটা হবে কতটা ন্যূনতম ব্যালেন্স থাকা উচিত, আর কত টাকা রয়েছে তার পার্থক্যের নিরিখে৷ যেমন, মেট্রোপলিটন এলাকার অ্যাকাউন্টে ৭৫ শতাংশ কম থাকলে পেনাল্টি দিতে হবে ১০০ টাকা এবং সেই সঙ্গে সার্ভিস চার্জ৷ ৫০-৭৫ শতাংশ কম ন্যূনতম ব্যালেন্স থাকলে সার্ভিস চার্জ সহ ৭৫ টাকা দিতে হবে৷ আর ৫০ শতাংশ কম ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে পেনাল্টি ধার্য করা হয়েছে ৫০ টাকা৷ গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে ২০ থেকে ৫০ টাকা৷

দেশের জিডিপি বদলাতে চাই ভূগোল নয়, ভাইরাল অনামী যুবার প্ল্যাকার্ড বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.