Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে জোট বাঁধছে নোকিয়া-এয়ারটেল

জায়ান্ট সংস্থাগুলির এই সেয়ানে সেয়ানে টক্করে ডেটার মূল্য যে কমবে, এমনটাই প্রত্যাশা ব্যবহারকারীদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৬:৫৮

options
link
ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে জোট বাঁধছে নোকিয়া-এয়ারটেল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বিনামূল্যে ডেটা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল জিও৷ তবে সে অফার ফুরনোর বেশি দিন বাকি নেই। তার আগেই কোমর বেঁধে আসরে নেমেছে অন্যান্য টেলিকম অপারেটরগুলি৷ ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলি কল ও ডেটা দেওয়ার নিরিখে কড়া টক্কর দিচ্ছে জিওকে৷ এবার একধাপ এগোল এয়ারটেল৷ নোকিয়ার সঙ্গে জোট বেঁধে দেশে এবার ৫জি পরিষেবা আনতে চলেছে সংস্থাটি৷

আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!

ইন্টারনেট পরিষেবার ভবিষ্যত যে ৫জি, তা বলার অপেক্ষা রাখে না৷ ডিজিটাল দুনিয়া যত এগোচ্ছে তত এক জেনারেশন পেরিয়ে অন্য জেনারেশনে পৌঁছনোর চাহিদাও বাড়ছে দ্রুত৷ দেশে ৫জি পরিষেবা চালু হলে যে রীতিমতো বৈপ্লবিক পরিবেশ তৈরি হবে তা আঁচ করেই স্যামসাংয়ের সঙ্গে জোট বেঁধেছিল জিও৷ কী করে দেশে দ্রুতগতির ইন্টারনেট আনা যায়, তারই রোডম্যাপ তৈরি করছিল সংস্থা দুটি৷ কিন্তু টক্কর দিতে পিছিয়ে নেই এয়ারটেলও৷ এবার নোকিয়ার সঙ্গে জোট বেঁধে ৫জি পরিষেবা আনার রাস্তায় এগোল সংস্থাদুটি৷ সম্প্রতি দুই সংস্থার তরফে এই পার্টনারশিপের কথা ঘোষণা করা হয়েছে৷ তবে শুধু ৫জি নয়৷ যতদিন তা আনা সম্ভব হচ্ছে, ততদিন ৪জি পরিষেবাই কীভাবে দেশের প্রতিটি কোণায় পৌঁছয় সে ব্যাপারেই কাজ করবে সংস্থাদুটি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের

জায়ান্ট সংস্থাগুলির এই সেয়ানে সেয়ানে টক্করে ডেটার মূল্য যে কমবে, এমনটাই প্রত্যাশা ব্যবহারকারীদের৷

OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.