সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক মুলুকের সাংবাদিক চাঁদ নবাবকে মনে আছে? ইদের সময় স্টেশনে দাঁড়িয়ে দেওয়া তাঁর পিটিসি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়৷ সে দৃশ্য উঠে এসেছিল ভারতীয় ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এ৷ তবে চাঁদ নবাব একা নন৷ তাঁর মতোই নানা উদ্ভট কাজকর্ম করে চমকে দিচ্ছেন আর এক পাক সাংবাদিক আমিন হাফিজ৷ তাঁর কাজকর্ম এখন নেটদুনিয়ায় আলোচনার বিষয়বস্তু৷
আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য
পাকিস্তানের জিও নিউজ টিভি চ্যানেলে কাজ করেন আমিন৷ পাকিস্তান সুপার লিগের টিকিট পাওয়া যাচ্ছে না, এই ছিল তাঁর সাম্প্রতিক রিপোর্টিংয়ের বিষয়বস্তু৷ তা করতে গিয়েই রীতিমতো মাতিয়ে দিয়েছেন হাফিজ৷ উপস্থিত জনতার গায়ে মাথায় হাত বুলিয়ে কথা বলছেন, তো কখনও তাদের ৫০০ টাকার টিকিটের জন্য আওয়াজ তুলতে ইন্ধন জোগাচ্ছেন৷ আর যখন যে আওয়াজ তুলল, সকলে যখন ৫০০ টাকার টিকিটের জন্য হই হই করে উঠলেন, তখন তিনিও তালে তালে নাচতে শুরু করলেন৷ এই অবশ্য প্রথমবার নয়৷ এর আগেও এরকম নানা কাজ করেছেন তিনি৷ যেমন ব্যায়ামের রিপোর্টিং করার সময় বুম হাতে নিয়েই ব্যায়াম শুরু করছেন৷ কখনও বা গোটা পাঁঠাকে কোলে তুলে নিয়ে রিপোর্টিং করছেন৷ সম্প্রতি এই টিকিট না পাওয়ার রিপোর্টিংয়ের ভিডিওটি এক ব্যক্তি পোস্ট করেন টুইটারে৷ তারপরই সেটি ভাইরাল হয়ে যায়৷
Amin Hafeez’s finals ticket reporting is gold. pic.twitter.com/hoC2frJJiu
— Ali. (@iPakistani10) March 2, 2017
অনেকেই এ ভিডিও দেখে সাংবাদিকদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন৷ স্রেফ জনপ্রিয়তা ধরে রাখতেই কি এরকম হটকে কাজের দিকে ঝুঁকেছেন ওই সাংবাদিক? তার অবশ্য উত্তর নেই৷ তবে যে কাজটিই তিনি করছেন তাতে যে তিনি প্যাশনেট, তা তাঁর কাজ দেখলেই বোঝা যায়৷ ইন্টারনেট দুনিয়ায় সাংবাদিকদের ভাইরাল হওয়ার ঘটনা বেশি দেখা যায় না৷ চাঁদ নবাব, আমিন হাফিজরা সেক্ষেত্রে রীতিমতো ব্যতিক্রম৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন