Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রেস্তরাঁয় লক্ষাধিক টাকার বিল না মিটিয়ে চম্পট দিল শতাধিক গ্রাহক

জানেন কোথায় ঘটেছে এমন ঘটনা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৯:২০

options
link
রেস্তরাঁয় লক্ষাধিক টাকার বিল না মিটিয়ে চম্পট দিল শতাধিক গ্রাহক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও সন্দেহ হয়নি৷ হওয়ার কথাও নয়৷ একশোরও বেশি গ্রাহক একসঙ্গে রেস্তরাঁয় এসেছে৷ প্রচুর খাবার অর্ডার দিয়েছে৷ তাই খোশমেজাজেই ছিলেন সকলে৷ মাত্র এক মিনিটেই আনন্দ বদলে গেল হতাশা-রাগ-বিস্ময়ে৷ রেস্তরাঁয় হইহুল্লোড় খানা-পিনা করে টাকা না দিয়েই চম্পট দিল শতাধিক গ্রাহক৷ ঘটনাটি ঘটেছে উত্তর স্পেনের হোটেল কারমেনে৷

OMG! জেল থেকে বেরতে এমন ভয়ানক কাজ করল কয়েদিরা

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখনও যেন রেস্তরাঁ মালিক অ্যান্টোনিও রডরিগেজ বিশ্বাস করতে পারছেন না৷ কী হল এবং কেন হল তাঁর সঙ্গে? মোট বিল হয়েছিল ২০০০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৪১,৭৮২ টাকা৷ একশোরও বেশি গ্রাহক যা না মিটিয়ে চোখের সামনেই নিমেষে চম্পট দিল৷ তাও আবার এক এক করে নয় সকলে একসঙ্গে৷ হাতে গোনা কয়েকজন হোটেল কর্মীর পক্ষে তাঁদের রোখা কোনওভাবেই সম্ভব ছিল না৷

ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে জোট বাঁধছে নোকিয়া-এয়ারটেল

পুরো ঘটনাটি গুয়ার্দিয়া পুলিশের কাছে সবিস্তারে জানিয়েছেন অ্যান্টোনিও৷ তাঁর বিবরণ শুনে হতবাক পুলিশও৷ অনেকেই বলছেন চম্পট দেওয়া গ্রাহকরা পূর্ব ইউরোপের বাসিন্দা৷ কিন্তু স্পেন পুলিশ সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে৷ আপাতত একশোরও বেশি বিল না মেটানো গ্রাহকের খোঁজে তল্লাশি চলছে৷ যদি একজনকেও পাওয়া যায়!

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.