Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Anupam Hazra

‘পর্যটক বলে লাভ নেই, বাংলাকে তৃণমূলমুক্ত করবই’, কাকলি ঘোষদস্তিদারকে পালটা অনুপমের

মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন বিজেপি নেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২০, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২০, ১৪:৩৭

options
link
‘পর্যটক বলে লাভ নেই, বাংলাকে তৃণমূলমুক্ত করবই’, কাকলি ঘোষদস্তিদারকে পালটা অনুপমের zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও দেবব্রত মণ্ডল: মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই শনিবার কেন্দ্রীয় বিজেপি নেতাদের বঙ্গসফর নিয়ে মন্তব্য করেছিলেন কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar)। দিল্লির বিজেপি নেতাদের পর্যটক বলে কটাক্ষ করেছিলেন তিনি। রবিবার তারই পালটা দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)।

রবিবার দুপুরে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করে অনুপম। যেখানে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের ‘পর্যটক’ মন্তব্যের পালটা দিয়ে লেখেন, “আমাদের “পর্যটক” বা “বহিরাগত” বলে লাভ নেই। পশ্চিমবাংলার মানুষজনকে এইভাবে ভুল বুঝিয়েও লাভ নেই। বাংলাকে আমরা তৃণমূল জীবাণুমুক্ত করবই, কারণ আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বাঙালি।” এরপরই মুখ্যমন্ত্রীকে বিঁধে অনুপম বলেন, “প্রকৃত বাঙালি হলে তৃণমূল নেত্রী ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন বা সিঙ্গুর আন্দোলনে নিজের পার্টির ক্যাডারদের অবদানের কথা বলপূর্বক অন্তর্ভুক্ত না করিয়ে, শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো একজন দেশভক্ত মনীষীর দেশভক্ত মনীষীর দেশ গঠনের অবদান এর কাহিনী ইতিহাস বইয়ের কোনও না কোনও অধ্যায়ে অন্তর্ভুক্ত করতেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সবাই আগের জীবনে ফিরে যাবো’, নববর্ষের শুভেচ্ছা জানাতে ৯.৫ লক্ষ পড়ুয়াকে চিঠি মুখ্যমন্ত্রীর]

এরই সঙ্গে বিজেপির প্রতীকযুক্ত কয়েকটি স্যানিটাইজারের ছবি পোস্ট করেন অনুপম। লেখেন, “Let’s sanitize Bengal & keep people of Bengal free from TMC-infection”। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগে বিষয়টা ঠিক কী। বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, একে করোনা তার উপর ভোট, দুদিক মাথায় রেখে এই স্যানিটাইজার বিলির সিদ্ধান্ত নিয়েছে দল। গ্রামে গ্রামে বিজেপির প্রতীকযুক্ত এই স্যানিটাইজার বিলি করে করোনা সচেতনতা তৈরি করা হবে। সেই সঙ্গে ভোটের আগে দলের প্রচারও হবে।

 

আমাদের “পর্যটক” বা “বহিরাগত” বলে লাভ নেই, বা পশ্চিমবাংলার মানুষজনকে এইভাবে ভুল বুঝিয়ে লাভ নেই, বাংলাকে আমরা তৃনমূল…

Posted by Anupam Hazra on Saturday, 26 December 2020

[আরও পড়ুন: রাতভর বেপাত্তা থাকার পর সকালে দামোদরের ঘাটে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য বাঁকুড়ায়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.