Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
BCCI president Sourav Ganguly

স্বাভাবিক পালস রেট এবং রক্তচাপ, রাতে ঘুম হয়েছে নির্বিঘ্নে, দ্রুত সুস্থতার পথে সৌরভ

আজ ফের রুটিন ইসিজি করা হবে বিসিসিআই প্রেসিডেন্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২১, ০৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২১, ০৮:৫২

options
link
স্বাভাবিক পালস রেট এবং রক্তচাপ, রাতে ঘুম হয়েছে নির্বিঘ্নে, দ্রুত সুস্থতার পথে সৌরভ zoom

কৃষ্ণকুমার দাস: অ্যাঞ্জিওপ্লাস্টির পর দ্রুত সুস্থতার পথে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসপাতালে শনিবার রাতটা নির্বিঘ্নেই কাটিয়েছেন মহারাজ। হাসপাতাল সূত্রের খবর, রাতে ভাল ঘুম হয়েছে মহারাজের। গভীর রাতে একবার ঘুম ভেঙেছিল। তাঁকে আবার বেশ কিছু ওষুধপত্র দেওয়া হয়। কিছুক্ষণ পরই ফের ঘুমিয়ে পড়েন তিনি। সারারাত একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় রাতে সৌরভের পাশের কেবিনেই ছিলেন।  আজ সকালে তাঁর রুটিন চেকআপ করা হয়। হাসপাতাল সূত্রের খবর, শরীরের প্রায় সব প্যারামিটার স্বাভাবিক। পালস রেট এবং রক্তচাপ এখন কার্যত পুরোপুরি স্বাভাবিক। শরীরে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। মানসিকভাবেও খুব চনমনে মহারাজ। চিকিৎসক এবং নার্সদের সঙ্গে নিয়মিত কথা বলছেন বলে খবর।

প্রসঙ্গত, শনিবার নিজের বাড়িতে জিম করতে গিয়ে হঠাত অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভব করায় নিজের উদ্যোগেই হাসপাতালে ভরতি হন তিনি। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। আলিপুরের বেসরকারি হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর তা ঠিক আছে। একটি স্টেন্ট বসানো হয়েছে। আরও স্টেন্ট বসানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড। তবে আপাতত দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন মহারাজ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাসপাতালের বিছানায় শুয়েও আমার শরীর ভাল কি না জানতে চাইল সৌরভ: মুখ্যমন্ত্রী]

অ্যাঞ্জিওপ্লাস্টির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীরা সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তাঁদের প্রত্যেকের সঙ্গেই কমবেশি কথা বলেছেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট। হাসপাতাল সুত্রের খবর, রাতে হালকা খাবার খেয়েছেন সৌরভ। রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। আজ সকালে ফের রুটিন ইসিজি করা হবে সৌরভের। আরও দুটি স্টেন্ট বসানো নিয়েও সিদ্ধান্ত হবে আগামিকাল। আজকের দিনটা সৌরভকে পর্যবেক্ষণে রাখা হবে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.