Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

খেলার ঝোঁকে বন্দি গাড়িতে, মৃত্যু দুই শিশুর

জয়পুরের পুজিয়া গ্রামের ঘটনা৷ কিরণ ও বিনোদ খেলতে খেলতে হঠাৎই পাশে রাখা প্রতিবেশীর গাড়ির ভিতর ঢুকে পড়ে৷ কাঁচা হাত ভুল করে গাড়ির দরজা লক করে ফেলে৷ আর তাতেই ঘটে বিপত্তি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:৩৫

options
link
খেলার ঝোঁকে বন্দি গাড়িতে, মৃত্যু দুই শিশুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটা দিনের মতোই শুক্রবারও বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত ছিল ছোট্ট কিরণ ও বিনোদ বাউড়ি৷ কে জানত সেই ছিল তাঁদের শেষ খেলা! হইহই করতে করতে ওরা বাড়ি থেকে বেরিয়েছিল৷ কিন্তু দিনের শেষে সেই বাড়িতেই এসে পৌঁছল নিথর দুই দেহ৷

ঘটনা জয়পুরের পুজিয়া গ্রামের৷ ৪ বছরের কিরণ ও ৮ বছরের বিনোদ খেলতে খেলতে হঠাৎই পাশে রাখা প্রতিবেশীর গাড়ির ভিতর ঢুকে পড়ে৷ খেলার ঝোঁকেই ভুল করে গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে ফেলে তারা৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ দু’জনে অনেক চেষ্টা করেও কোনওভাবে দরজা খুলতে পারেনি৷ গাড়িটির কাঁচ ওঠানো থাকায় চিৎকার করেও লাভ হয়নি৷ দীর্ঘক্ষণ গাড়িতে বন্দি থাকার ফলে অবশেষে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেশ কয়েক ঘণ্টা পর গাড়ির মালিক ফিরে এসে দু’জনকে দেখতে পান৷ তখনই তিনি বাচ্চাদুটিকে গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা জানান, দমবন্ধ হয়েই তাদের মৃত হয়েছে৷ পুলিশ জানিয়েছে, কিরণ ও বিনোদের মৃতদেহ হাতে তুলে দেওয়া হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.