Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বিনা হিজাবে ছবি পোস্ট, মুসলিম মহিলাকে অ্যাসিড হামলার হুমকি

গোটা ঘটনায় বেশ বিরক্ত এবং হতাশ আশমিন নিজেও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ১৬:১৫

options
link
বিনা হিজাবে ছবি পোস্ট, মুসলিম মহিলাকে অ্যাসিড হামলার হুমকি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মহিলা ইসলামের বিরোধিতা করলে তার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া উচিত৷ এক মুসলিম মহিলা হিজাব না পরায় তাঁর বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিল কিছু কট্টরপন্থী মুসলিম৷ বেঙ্গালুরুর বাসিন্দা আজনিয়া আশমিনের অপরাধ, তিনি কপালে টিপ পরে বিনা হিজাবে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ তারপরই তাঁর ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷

(শৌচালয়ে দুর্গন্ধ, জরুরি অবতরণ বিমানের)

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্পষ্টবক্তা হিসেবে বেশ জনপ্রিয় আশমিন৷ ধর্ম থেকে যৌনতা, কোনও বিষয়ে কথা বলতেই তিনি দ্বিধা করেন না৷ কট্টরবাদীদের ভয় না করেই নিজের বক্তব্য জানিয়ে এসেছেন বরাবর৷ এবার তাঁকে এক দল মুসলিমের রোষের মুখে পড়তে হল৷ গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে দুই যুবক এবং এক মহিলার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন আশমিন৷ সেখানেই তাঁকে টিপ পরে ও বিনা হিজাবে দেখা যায়৷ ছবিতে লেখা ছিল, “শুধু ভালবাসা৷” সঙ্গে সঙ্গে ছবির নিচে অজস্র অশ্লীল কমেন্ট আসতে শুরু করে৷ অনেকেই তাঁর মুসলিম হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে৷ এমনকী তাঁকে ‘বারবনিতা’ আখ্যাও দেওয়া হয়৷ বেশিরভাগ কমেন্টই এসেছে মালয়ালম ভাষায়৷ একজন যা লিখেছেন, তার বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায়, “ও যেভাবে জীবনযাপন করতে চায়, করুক৷ ওর বাবা-মায়ের তাতে কোনও আপত্তি না থাকলে আমাদের কী? কিন্তু ও যদি ইসলামের বিরুদ্ধে মুখ খোলে, তাহলে ওর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া উচিত৷ তারপর দেখতে হবে সমাজে কীভাবে ওই মুখ নিয়ে ঘোরে৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(এসবিআইকে জরিমানার নিয়ম প্রত্যাহারের আর্জি কেন্দ্রের)

যদিও কট্টরবাদীদের সমালোচনা করে অনেকেই আশমিনের পাশে দাঁড়িয়েছেন৷ তবে এমন বিতর্কের পর স্বাভাবিকভাবেই তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ গোটা ঘটনায় বেশ বিরক্ত এবং হতাশ আশমিন নিজেও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.