সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনক্রেডিবল ইন্ডিয়া৷ মেরা ভারত মহান৷ চতুর্দিকে ঢাক-ঢোল পিটিয়ে মহানতার গুণগান করলেও এদেশে নৈতিকতার মান লজ্জাজনক৷ সম্প্রতি, এক সমীক্ষায় জানা গিয়েছে, সরকারি পরিষেবার পাওয়ার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ ভারতীয়কে ‘ঘুষ’ দিতে হয়৷
(নয়া চুক্তিতে ১২টি মাইন বিধ্বংসী জাহাজ আসছে ভারতের হাতে)
সম্প্রতি, এশিয়া প্যাসিফিকের দেশগুলিতে এক সমীক্ষা চালিয়েছিল ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামের একটি দুর্নীতি বিরোধী সংগঠন৷ সেই সমীক্ষায় জানা গিয়েছে, প্রায় ৬৯ শতাংশ ভারতীয় কোনও না কোনও সময় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন৷ এই তালিকায় দ্বিতীয় ভিয়েতনাম, তারপর রয়েছে পাকিস্তান ও চিন৷ তালিকায় সব থেকে নিচে রয়েছে জাপান৷ মাত্র ০.২ শতাংশ নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে জাপান৷
(‘নেকেড’ কতটা ঝড় তোলে তার অপেক্ষায় আছি: ঋতাভরী)
এশিয়া প্যাসিফিকের ১৬টি দেশ জোড়া এই সমীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন প্রায় ২০,০০০ জন৷ এই সমীক্ষায় জানা গিয়েছে, পুলিশ বিভাগ হচ্ছে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত৷ সমীক্ষার পর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর কর্তা জোস উগাজ সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন৷
শিশু নিগ্রহে এবার কাটা হবে যৌনাঙ্গ
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন