Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সামুদ্রিক আবর্জনা থেকে জুতো বানিয়ে চমকে দিল ADIDAS

দেখুন কীভাবে তৈরি হল নয়া জুতোজোড়া-

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৬, ১৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৬, ১৯:৩৫

options
link
সামুদ্রিক আবর্জনা থেকে জুতো বানিয়ে চমকে দিল ADIDAS zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামুদ্রিক আবর্জনা থেকে জুতো বানিয়ে গোটা দুনিয়াকে চমকে দিল বিখ্যাত জার্মান সংস্থা অ্যাডিডাস৷ সংস্থার নয়া জুতো শুধু দেখতেই চমকপ্রদ নয়, জুতোর উপাদানও তাক লাগানোর মতো৷ আফ্রিকার উপকূল থেকে প্লাস্টিকের বর্জ্য ও পুরনো ছেঁড়া মাছ ধরার জাল থেকে তৈরি হয়েছে ওই জুতো৷

জুতোর ডিজাইনার আলেক্সজান্ডার টেলর বলছেন, “গত গ্রীষ্মেই সংস্থা প্রোটোটাইপ জুতোজোড়া বানিয়ে ফেলেছিল, কিন্তু সেগুলো পরার যোগ্য ছিল না৷ এখন নয়া জুতো সম্পূর্ণ তৈরি৷” এই মুহূর্তে বাজারে মাত্র ৫০ জোড়া নতুন জুতো ছাড়ছে ইউরোপের সবচেয়ে বড় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা৷ সংস্থা এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এক একটি জুতো তৈরি করতে ১৬.৫ গ্রাম পুরনো বোতল, ১৩ গ্রাম করে প্লাস্টিক লেগেছে৷ সঙ্গে সংস্থার অত্যাধুনিক থার্মো-প্লাস্টিক পলিইউরেথিন মেশানো হয়েছে৷ যাতে দৌড়ের সময় ক্রীড়াবিদদের কোনওরকম অসুবিধা না হয়৷ আপাতত ‘পার্লে ফর দ্য ওশান’ সমর্থক ও বিশ্ববিখ্যাত ফুটবলার জিনেদিন জিদানের পায়ে এই জুতো দেখা যেতে পারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখুন কীভাবে তৈরি হল নয়া জুতোজোড়া-

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.