সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পর এবার নিউজিল্যান্ডে জাতিবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়৷ আদতে পাঞ্জাবের বাসিন্দা নরিন্দরবীর সিং নামে ওই ব্যক্তির অভিযোগ, সম্প্রতি অকল্যান্ডে তাঁর গাড়ির পথ আটকে এক দম্পতি তাঁকে জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের দেশে ফিরে যেতে বলেন৷ নরিন্দরবীর রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাঁদের উদ্দেশে বলেন, “এই অভব্য আচরণ ফেসবুকে লাইভ পোস্ট করে দেবেন৷”
(যুদ্ধবাজ কিমকে রুখতে ‘মিসাইল সিস্টেম’ মোতায়েন করছে আমেরিকা)
এতে আরও ক্ষিপ্ত হয়ে নিউজিল্যান্ডের ওই দম্পতি তাঁদের গাড়ি ইচ্ছা করে নরিন্দরবীরের গাড়ির সঙ্গে ধাক্কা লাগানোর চেষ্টা করেন৷ এরপর গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি নিজের পোশাক খুলে নরিন্দরবীরকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন৷ তাঁরা তাঁকে প্রাণে মেরে ফেলতে পারেন বলে আশঙ্কা করে নরিন্দরবীর দ্রূত গাড়ি চালিয়ে স্থানীয় একটি পার্কে পৌঁছে যান৷ তাঁর পিছু নিয়ে সেই গাড়িটিও সেখানে আসে৷ ফের তাঁকে গালিগালাজ করে চরম অপমান করেন ওই দম্পতি৷
(কচ্ছপের পেট থেকে বেরোল ৯১৫টি সৌভাগ্যের কয়েন)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন