Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Assam assembly polls

বিজেপিকে রোখার চেষ্টা, অসমে ৫টি দলকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ল কংগ্রেস

সিপিএম ছাড়াও এই জোটে রয়েছে AIUDF।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২১, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২১, ২১:০১

options
link
বিজেপিকে রোখার চেষ্টা, অসমে ৫টি দলকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ল কংগ্রেস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রকাশিত একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে আসন কমলেও অসমে ফের ক্ষমতা ফিরছে বিজেপি। সেই ভবিষ্যৎবাণীকে মিথ্যে করতে অসমে সিপিএম-সহ ৫টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ল কংগ্রেস। গুয়াহাটীতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠক থেকে একথা ঘোষণা করে তারা।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির (Assam Pradesh Congress Committee) সভাপতি রিপুন বোরা (Ripun Bora) জানান, এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তারপর ঠিক হয় যে আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (AIUDF), সিপিআই, সিপিআই (এম), সিপিআই (এমএল) ও আঞ্চলিক গণ মঞ্চের সঙ্গে জোট গড়বে কংগ্রেস।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ, ধৃত উত্তর-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক ]

এপ্রসঙ্গে কংগ্রেসের ওই রাজ্যসভা সাংসদ আরও বলেন, ‘বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। তাই রাজ্যের শাসকদলকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমাদের লড়াইয়ে আঞ্চলিক দলগুলিকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের ভালর জন্যই সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে চাইছি আমরা।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের অসম বিধানসভা নির্বাচনে ৮৯টি আসনে লড়াই করে ৬০টিতে জিতে ছিল বিজেপি। আর ১৪টি আসনে জয়ী হয়েছিল অসম গণপরিষদ। অন্যদিকে ১২২টি আসনে প্রার্থী দিয়ে ২৬টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। অন্যদিকে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ পেয়েছিল ১৩টি আসন। তবে আসন্ন নির্বাচনে ১২৬টি আসনবিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি ও তার শরিকরা মোট ৭৩ থেকে ৮১টি আসন পাবে বলে জানা গিয়েছে বেসরকারি সংস্থার করা সমীক্ষায়। আর তাদের হিসাব অনুযায়ী কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের পাওয়ার কথা ৩৬ থেকে ৪৪টি। অন্যদিকে এআইইউডিএফ পেতে পারে ৫ থেকে ৯টি আসন ও অন্যদের ঝুলিতে যেতে পারে বড়জোর ৪টি আসন।

[আরও পড়ুন: OMG! পঞ্চায়েত নির্বাচনে জয়ী স্বামীকে কাঁধে চাপিয়ে গ্রাম ঘোরালেন মহারাষ্ট্রের মহিলা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.