Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
COVID-19

২৪ ঘণ্টায় দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, তবে ক্রমেই কমছে অ্যাকটিভ কেস

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১৬২ জনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২১, ১০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২১, ১০:১০

options
link
২৪ ঘণ্টায় দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, তবে ক্রমেই কমছে অ্যাকটিভ কেস zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে গণ টিকাকরণের আজ পঞ্চম দিন। একদিকে যখন ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে জোর কদমে, অন্যদিকে তখন আগের তুলনায় অনেকখানি কমে এসেছে দেশের করোনা সংক্রমণ। তবে মঙ্গলবারের তুলনায় আজ, বুধবার ভারতে বেশ খানিকটা বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুও।

এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮২৩ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। গতকাল যে সংখ্যাটা ছিল ১০ হাজারের কিছু বেশি। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১৬২ জনের। মঙ্গলবারের বুলেটিনে যা ছিল ১৩৭। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫২ হাজার ৭১৮ জন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিজেপিকে রোখার চেষ্টা, অসমে ৫টি দলকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ল কংগ্রেস]

তবে প্রতিদিনই বাড়ছে করোনা জয়ীর সংখ্যা। একদিনে দেশে রোগমুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৮৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লক্ষ ৪৫ হাজার ৭৪১ জন। আর এই সংখ্যাই নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাচ্ছে সাধারণকে। স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককেও। বুলেটিন অনুযায়ী, বর্তমানে অ্যাকটিভ কেস কমে হয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২০১।

ভ্যাকসিন এলেও মানতে হবে কোভিড প্রোটোকল। ঢিলেমি দিলে চলবে না। এ কথা বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোগান দিয়েছিলেন, ‘দওয়াই ভি, কড়াই ভি।’ অর্থাৎ ওষুধের পাশাপাশি নিয়মও মানতে হবে। ঠিক একইভাবে টিকাকরণের পাশাপাশি তাই চলছে নমুনা পরীক্ষাও। ICMR-এর রিপোর্ট অনুযায়ী, দেশে গত একদিনে ৭লক্ষ ৬৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৮ কোটি ৮৫ লক্ষেরও বেশি করোনা টেস্ট হয়েছে।

[আরও পড়ুন: সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ, ধৃত উত্তর-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.