Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ভূতের ভয়ে বাড়িছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট

শুধু তিনি নন, তাঁর স্ত্রীও নাকি অশরীরীর অস্ত্বিত্ব টের পেয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০১৭, ০৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০১৭, ০৮:৪৩

options
link
ভূতের ভয়ে বাড়িছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের ভয়ে তটস্থ ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমের। বাধ্য হয়ে পাল্টে ফেললেন বাড়িও। শনিবার ব্রাজিলের একটি সাপ্তাহিক সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। যেখানে মাইকেল দাবি করেছেন, তিনি যে বাড়িটিতে থাকেন সেখানে নাকি ভূত রয়েছে। শুধু তাই নয়, রাজধানী ব্রাসিলিয়ায় অফিস থেকে বাড়ি ফেরার সময় ভূতেরাই তাঁর গাড়ি চালিয়েছেন, এমনও দাবি করেছেন তিনি।

‘সুকমায় সিআরপিএফ জওয়ানদের বলিদান বিফলে যাবে না’

কয়েকদিন আগেই টেমের জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ‘অ্যালোভোরাদা’ প্যালেসে থাকবেন না। ফিরে যাবেন আগের প্যালেসে। সেইমতো ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে থাকতেন সেই জাবারু প্যালেসেই স্ত্রী এবং সাত বছর বয়সি ছেলেকে নিয়ে ফিরে যান। ৭৬ বছর বয়সি তেমের জানান, ‘এখানে কিছু একটা রয়েছে। প্রথম দিন থেকেই আমি ঘুমোতে পারিনি। কোনও একটা খারাপ শক্তি রয়েছে। বারবার আমি সেটা অনুভব করেছি। আমার স্ত্রী মার্সেলাও আমার সঙ্গে সহমত। সেও কারোর উপস্থিতি টের পেয়েছে। কেবলমাত্র আমাদের ছেলে মাইকেলজিনহোর এই বাড়িটি পছন্দ হয়েছে। আমাদের বারবার মনে হয়েছে বাড়িটায় ভূত রয়েছে।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পোশাক বদলাচ্ছেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, টেমের নাকি এক ওঝাকেও নিয়ে এসেছিলেন, যাতে এই ভুতুড়ে কাণ্ড থামানো যায়। কিন্তু সফল হয়নি সেই প্রচেষ্টাও। শুধু বাড়ি নয়, রাজনৈতিক দিক থেকেও এখন কোণঠাসা বর্তমান প্রেসিডেন্ট। টেমের এবং তাঁর দলের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকী আদালতে মামলাও চলছে।

‘সুকমায় সিআরপিএফ জওয়ানদের বলিদান বিফলে যাবে না’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.