Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এই পোকার কামড়ে মানুষ হয় নিরামিষাশী

এক কামড়৷ এক কামড়েই মানুষ হবে নিরামিষাশী৷ মুখে যতই রুচি থাক দেহে সহ্য হবে না একটুকরো মাংসও৷ ছোট্ট এক পোকার কামড়েই হয় এই প্রতিক্রিয়া৷ নাম লোন স্টার টিক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৬, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৬, ১৯:৫৪

options
link
এই পোকার কামড়ে মানুষ হয় নিরামিষাশী zoom

এক কামড়৷ এক কামড়েই মানুষ হবে নিরামিষাশী৷ মুখে যতই রুচি থাক দেহে সহ্য হবে না  একটুকরো মাংসও৷ ছোট্ট এক পোকার কামড়েই হয় এই প্রতিক্রিয়া৷ নাম লোন স্টার টিক৷ আমেরিকার টেক্সাসের মধ্যবর্তী এলাকা থেকে পূর্ব উপকূল বরাবর দেখতে পাওয়া যায় এদের৷ একবার এর দাঁত কোনও মানুষের শরীরে প্রবেশ করলে মাংস সারা জীবনের জন্য বাদ পড়ে যাবে তাঁর খাদ্য তালিকা থেকে৷

কিন্তু কেমন করে?  আসলে আমেরিকার এই পোকাগুলির দেহে থাকে আলফা জেল নামে এক পদার্থ৷ যা মানুষের শরীরে রক্তের সঙ্গে মিশে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়৷ এমনিতে শাক-সবজি, ফল-মূল খেলে তাতে একদমই অসুবিধা হয় না৷ হজম শক্তিরও কোনও পরিবর্তন হয় না৷ কিন্তু, মাংস খেলেই শরীরে দেখা দেয় অ্যালার্জি৷ সেই অ্যালার্জির নানা রকম প্রতিক্রিয়া হতে পারে শ্বাসকষ্ট, চর্মরোগ, চামড়া ফুলে যাওয়া থেকে বমি পর্যন্ত৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিকিৎসকরা এখনও পর্যন্ত এই অ্যালার্জির অ্যান্টিডোজ তৈরি করে উঠতে পারেনি৷ তাই একবার লোন স্টার টিক কামড়ালে অতি সুস্বাদু মাংসও জীবন থেকে চিরতরে বিদায় নেবে৷ অবশ্য পোলট্রি সামগ্রি খাওয়া যেতে পারে কারণ তাতে কোনও প্রতিক্রিয়া হয় না৷ তাই ডিম, মাছ খাওয়া যেতেই পারে৷ শুধু স্তন্যপায়ী প্রাণীর মাংস মুখে দিলেই ঘটবে বিপত্তি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.