Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এবার বাড়ি কিনতে পিএফ ফান্ড থেকে তুলতে পারবেন ৯০% টাকা

মেটানো যাবে গৃহঋণও...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৩, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৩, ১৭:৫২

options
link
এবার বাড়ি কিনতে পিএফ ফান্ড থেকে তুলতে পারবেন ৯০% টাকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইপিএফ স্কিমে বড়সড় রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ ৪ কোটিরও বেশি ইপিএফও সদস্য ভবিষ্যতে ইপিএফ ফান্ড থেকে ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলে বাড়ি কেনার জন্য খরচ করতে পারবেন৷ বুধবার খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷

[রেলপথেও চিনকে টেক্কা, এবার ইরান-তুরস্কে পণ্যবাহী ট্রেন পাঠাবে ভারত]

পাশাপাশি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সদস্যরা তাঁদের ইপিএফও অ্যাকাউন্ট থেকে গৃহঋণের মাসিক কিস্তি মেটাতে পারবেন৷ তবে নয়া স্কিম মোতাবেক, ইপিএফ অ্যাকাউন্টধারীদের অন্তত ১০ সদস্য বিশিষ্ট কো-অপারেটিভ সোসাইটি গড়তে হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এদিন রাজ্যসভায় ইপিএফও সদস্যদের হাউসিং স্কিম সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “১৯৫২-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিমে কিছু রদবদল আনছে কেন্দ্র৷ ৬৮ বিডি বলে একটি নতুন প্যারাগ্রাফ যোগ করা হবে৷” তিনি জানিয়েছেন, কোনও হাউসিং সোসাইটি বা কো-অপারেটিভ সোসাইটির সদস্যদের মতোই ১০ জন ইপিএফ সদস্য একত্রিত হয়ে কো-অপারেটিভ খুললে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন৷ দেওয়া যাবে বাড়ির ইএমআইও৷

[মাল্টিপ্লেক্সে টিকিটের দাম ২০০ টাকার বেশি রাখা যাবে না]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.