Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Ranchi

স্ত্রীর সঙ্গে ৩ দিন, তিনদিন প্রেমিকার সঙ্গে! পরকীয়ায় অভিযুক্তকে আজব সমাধান পুলিশের

সপ্তাহের বাকি একদিন ওই ব্যক্তিকে 'ছুটি' নিতে বলেছেন পুলিশ আধিকারিকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ২১:০৭

options
link
স্ত্রীর সঙ্গে ৩ দিন, তিনদিন প্রেমিকার সঙ্গে! পরকীয়ায় অভিযুক্তকে আজব সমাধান পুলিশের zoom
ছবি :প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ার সমস্যায় জীবন জর্জরিত? ‘শ্যাম রাখি না কুল’-এর মতো স্ত্রী না বান্ধবী, কাকে ছেড়ে কার আঁচল ধরে রাখবেন, কিছুতেই বুঝতে পারছেন না? আবার দু’জনের দ্বন্দ্ব মেটাতেও পারছেন না? নির্ঝঞ্ঝাটে বচসা দূর করুন এই সহজ সমাধানের মাধ্যমে। সপ্তাহের তিন দিন কাটান ‘বেটার হাফ’-এর সঙ্গে আর তিন দিন ‘গার্লফ্রেন্ড’-এর সঙ্গে। আর মাঝের একদিন স্রেফ বিশ্রাম নিন। খানিকটা ‘ডে অফ’-এর মতো। ব্যস! হয়ে গেল মুশকিল আসান!

এই অভিনব সমাধানই রাঁচির (Ranchi) কোকার তিরিল রোডের বাসিন্দা, রাজেশ মাহাতোকে বাতলে দিয়েছিল ঝাড়খণ্ড পুলিশ। রাজেশ তা মেনেও নিয়েছিলেন। যার জন্য কিছুদিনের জন্য বচসা ধামাচাপা পড়লেও আগুন কিন্তু পুরোপুরি নেভেনি। রাজেশের প্রেমিকা, তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ তুলে এফআইআর দায়ের করে দিয়েছেন। ফলত, রাজেশের নামে দায়ের হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তিনি আপাতত ফেরার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অভিনব অফার, এই কবিতাটি বলতে পারলেই বিনামূল্য মিলবে পেট্রল-ডিজেল!]

কিন্তু গোটা ঘটনাটা ঠিক কী ঘটেছিল?

বিবাহিত এবং সন্তানের পিতা হওয়া সত্ত্বেও, এক তরুণীর প্রেমে পড়েন রাজেশ। গোটাটাই গোপন রেখে জড়ান পরকীয়া সম্পর্কে। এর কয়েকদিন পরই প্রেমিকাকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। এদিকে তাঁর স্ত্রী দ্বারস্থ হন পুলিশের। থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ ঠুকে দেন। ওদিকে, তরুণীর পরিবারও পাল্টা রাজেশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে। ঝাড়খণ্ড পুলিশ তখন খোঁজ শুরু করে তাঁর। হদিশও পেয়ে যায়। তখন জানা যায়, প্রেমিকাকে ইতিমধ্যেই বিয়ে করে নিয়েছেন রাজেশ।

এরপর ফের থানায় জড়ো হয় দু’পক্ষ। রাজেশকে মাঝখানে রেখে শুরু হয় তুমুল বচসা। প্রচুর বুঝিয়েও দু’পক্ষকে শান্ত করতে ব্যর্থ হয় পুলিশ। অগত্যা মাথা খাটিয়ে বের করা হয় এই অভিনব সমাধান। ঝাড়খণ্ড পুলিশ রাজেশকে পরামর্শ দেয়, সপ্তাহের প্রথম তিন দিন স্ত্রীর সঙ্গে কাটাতে, আর বাকি তিন দিন প্রেমিকার সঙ্গে কাটাতে। মাঝের এক দিন সে ‘ছুটি’ নিতে পারে। তাৎপর্যপূর্ণভাবে, প্রথমে দু’পক্ষ এই প্রস্তাব মেনেও নেয়। তারা ‘অফিসিয়ালি’ ‘ডিল’ সই করে। দু’পক্ষকেই এই সংক্রান্ত নথির ‘কপি’ও দিয়ে দেওয়া হয়। যদিও দিন কয়েক পরই গোটা ঘটনার সুর কেটেছে। কারণ রাজেশের প্রেমিকা ফের তাঁর বিরুদ্ধে অভিযোগ ঠুকে দিয়েছে।

[আরও পড়ুন: গল্প হলেও সত্যি, দুধ বেচতে ৩০ কোটির হেলিকপ্টার কিনলেন কৃষক!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.