Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কাশ্মীর জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই নিরাপত্তারক্ষীদের

আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত জম্মু ও কাশ্মীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ০৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ০৬:১০

options
link
কাশ্মীর জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই নিরাপত্তারক্ষীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত জম্মু ও কাশ্মীর৷ সেনা সূত্রে খবর, উপত্যকার পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের৷ শুক্রবার সকাল থেকে চলা এই লড়াইয়ে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷

[কাশ্মীর নয়, ইসলামের জন্য লড়াইয়ের ডাক হিজবুল নেতার]

জানা গিয়েছে, পুলওয়ামার বটনুরের লস্সীপোরা এলাকায় একটি সেনা দলের উপর আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় লড়াই৷ তবে জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয় জঙ্গিরা বলে জানিয়েছেন এক আধিকারিক৷ হামলাকারীরা ইসলামিক জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানিয়েছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় ২ লস্কর জঙ্গি৷ এছাড়াও গত বুধবার, কুপওয়ারায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় দুই জঙ্গি৷ জঙ্গিসংগঠন হিজবুলের নেতা বুরহান ওয়ানি সেনার হাতে নিকেশ হওয়ার পর থেকেই বেড়ে চলেছে জঙ্গি হানা৷

[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]

গতকাল ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য গোটা হিন্দুস্তানকে ইসলামের পতাকার তলায় নিয়ে আসার হুঙ্কার দিয়েছে বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি জঙ্গিদের সংগঠন হিজবুল মুজাহিদিনের নয়া নেতা জাকির রশিদ ভাট৷

[করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.