Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বাবার সামনেই চলন্ত গাড়িতে দুই নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫

শুধুমাত্র প্রতিশোধ নিতেই এই নৃশংসতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ১০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ১০:৪৯

options
link
বাবার সামনেই চলন্ত গাড়িতে দুই নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার সামনেই দুই নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহদ গ্রামের দেবগাড় বারিয়া তেহসিল এলাকায়৷ অভিযুক্ত ছয় জনের মধ্যে পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷

[বেসরকারি স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে নিয়ন্ত্রক কমিশন মুখ্যমন্ত্রীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাবার দোকানেই ছিল ১৩ ও ১৫ বছরের ওই দুই কিশোরী৷ সেখান থেকে তিন জনকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা৷ বাবার সামনেই দুই মেয়েকে চলন্ত গাড়ির মধ্যে নৃশংসভাবে ধর্ষণ করা হয়৷ পরে তাঁদের মান্ডভ গ্রামের কাছে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়৷ ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের নাম কুমাত বারিয়া, গণপত বারিয়া, নারভত বারিয়া, সুরেশ নায়েক এবং গোপসিন বারিয়া৷ আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

[এই দম্পতির অসীম সাহসিকতার জোরেই চট্টগ্রামে ৫ জঙ্গি নিকেশ]

পুলিশের জেরার মুখে কুমাত জানিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজ করেছে সে৷ পেশায় মদ বিক্রেতা কুমাতের কাছ থেকে ক’দিন আগেই মদ কিনেছিল অভিযোগকারীর ছেলে৷ নাবালক হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের জেরার মুখে ছেলেটি জানিয়ে দেয় কুমাতের কাছ থেকেই মদ কিনেছিল সে৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই নৃশংস কাজ করেছেন কুমাত বারিয়া৷ কুমাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৩৭৬ ধারায় গণধর্ষণ ও পস্কো আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷

[প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী সম্পর্কে এই তথ্যগুলি জানেন?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.