Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Abbas Siddiqui

বামেদের সঙ্গে আসনরফা চূড়ান্ত, ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকি

কংগ্রেসের সঙ্গে রফা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ আব্বাসের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১৩:৩৯

options
link
বামেদের সঙ্গে আসনরফা চূড়ান্ত, ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকি zoom

বুদ্ধদেব সেনগুপ্ত: বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় থাকছেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। ব্রিগেড সমাবেশে থাকবেন বলে নিজেই জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) প্রধান পৃষ্ঠপোষক। তাঁর দলের প্রতিটি কর্মীকে এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। ব্রিগেড সমাবেশের বক্তা তালিকাতেও তাঁর নাম থাকছে বলে জানান তিনি। যা রীতিমতো চমকপ্রদ বিষয় হতে চলেছে।  তবে বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের সঙ্গে রফা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস।

সূত্রের খবর, বামেদের সঙ্গে ৩০ আসনে রফা হয়েছে আব্বাসের (Abbas Siddiqui)। এর মধ্যে ফরওয়ার্ড ব্লক চারটি আসন, সিপিআই এবং আরএসপি দু’টি করে আসন ছাড়বে। বাকি আসনগুলি ছাড়বে সিপিএম। তবে বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের (Congress) সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রফা এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার ফুরফুরা শরিফে এক সাংবাদিক বৈঠকে ভাইজান জানান, বামেদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে। কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চলছে। বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে গতকাল বৃহস্পতিবার কংগ্রেসকে তিনি একটি চিঠি লিখেছেন বলে জানান। তিনি আশাবাদী সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ঐক্যবদ্ধভাবে জোট লড়বে। কংগ্রেস এবং আইএসএফের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েক দফার বৈঠক হলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। মূলত অধীর চৌধুরীর আপত্তিতেই তা সম্পূর্ণ করা যায়নি বলেই সূত্রের দাবি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘পুকুরে সাঁতরাতে পারে না, ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখছে!’, আব্বাসকে খোঁচা সিদ্দিকুল্লাহর]

যদিও হাইকমান্ডের চাপে জোট ইস্যুতে খানিকটা নরম হয়েছে বিধান ভবন। জোট জট মেটাতেই শহরে আসছেন অধীর চৌধুরী। আগামিকাল তিন জোট শরিকের মধ্যে দফায় দফায় বৈঠক হবে। প্রথমে বাম এবং কংগ্রেস দ্বিপাক্ষিক বৈঠক হবে। পরে তিন শরিক বসবে এক টেবিলে। এর মাঝে আইএসএফ নেতারা কংগ্রেস নেতাদের সঙ্গে আলাদা করে কথাও বলতে পারেন। সব মিলিয়ে রবিবারের আগেই জোটের ছবিটা স্পষ্ট করে নিতে চায় সব শিবিরই। যাতে ২৮ তারিখ ব্রিগেডে ঐক্যের ছবি তুলে ধরা যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.