Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Amit Shah

অনিশ্চিত অমিত শাহের ২ ও ৩ মার্চের বঙ্গসফর, বৈঠকে বিজেপি নেতৃত্ব

কবে বঙ্গে আসবেন শাহ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ২১:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ২১:১৮

options
link
অনিশ্চিত অমিত শাহের ২ ও ৩ মার্চের বঙ্গসফর, বৈঠকে বিজেপি নেতৃত্ব zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ২ মার্চের বঙ্গসফর অনিশ্চিত। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে ২ ও ৩ মার্চের অমিত শাহের (Amit Shah) সমস্ত কর্মসূচি। যদিও মঙ্গলবার রাজ্যে না আসেন সেক্ষেত্রে পরবর্তীতে কবে তিনি আসবেন, সে বিষয়ে এখনও দিল্লির তরফে কোনও তথ্য মেলেনি। এবিষয়ে বৈঠক চলছে, এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

দিনদুয়েক আগে বিজেপির (BJP) তরফে জানানো হয়েছিল, ২ মার্চ ফের পশ্চিমবঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন উত্তর কলকাতার টালা থেকে চৌরঙ্গী পর্যন্ত মিছিল করার কথা ছিল তাঁর। তার পরের দিন অর্থাৎ ৩ মার্চ দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করতেন তিনি। মালদহে একটি জনসভাতেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কাকদ্বীপে কলকাতা জোনের যে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা শাহ করেছিলেন তার সমাপ্তি হওয়ার কথাও ছিল ওই দিনই। কিন্তু রবিবার শাহের সফরের অনিশ্চয়তার বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, তাঁর ওই ২ দিনের সমস্ত কর্মসূচি বাতিল করা হচ্ছে। যদিও দলের তরফ এখনও তাঁর সফর বাতিলের বিষয়টি জানানো হয়নি।  

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘এত বড় সভায় বক্তব্য রাখার সুযোগ এই প্রথম, পরিবর্তন হবেই’, ব্রিগেড জমায়েতে আপ্লুত অধীর]

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। প্রচারের উদ্দেশে দফায় দফায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তাঁরা। জনসংযোগও করছেন। চলতি মাসের ১৮ তারিখ রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসভা, রোড শো করেছিলেন তিনি। মধ্যাহ্নভোজন সেরেছিলেন কাকদ্বীপের এক মৎস্যজীবীর বাড়িতে।

[আরও পড়ুন: ‘ভিক্ষা নয়, অংশীদারিত্ব চাই’, ব্রিগেড মঞ্চেই তাল কেটে জোটশরিক কংগ্রেসকে কড়া বার্তা আব্বাসের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.