সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ ছবি নিয়ে অশান্তি অব্যাহত৷ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবির শুটিং করতে গিয়ে জয়পুরে যারপরনাই হেনস্তার শিকার হতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে৷ সেটে ভাঙচুর চালিয়েছিল কর্ণি সেনার লোকজন৷ এমনকী পরিচালককে থাপ্পড়ও খেতে হয়েছিল ওই হিন্দু সংগঠনের সদস্যের হাতে৷ এবার পোড়ানো হল তাঁর কুশপুতুল৷
[‘কপিলের ব্যবহার খারাপ’, তাই শো ছাড়ছেন ‘গুত্থি’?]
শনিবার মুম্বইয়ের নালাসোপারা এলাকায় বনশালির কুশপুতুল পোড়াল কর্ণি সেনার সদস্যরা৷ সাফ জানিয়ে দিল, কোনওভাবেই ছবি মুক্তি হতে দেবে না তাঁরা৷ অর্থাৎ পদ্মাবতীর বিরুদ্ধে যে তাঁরা নিজেদের বিরোধিতা জারি রেখেছে এবং ভবিষ্যতেও জারি রাখবে, তা ফের মনে করিয়ে দিল হিন্দু সংগঠনের সদস্যরা৷ জয়পুরে শুটিং চলাকালীন কর্ণি সেনার তরফে অভিযোগ তোলা হয়েছিল, ছবিতে আলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মীনির ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হচ্ছে৷ যা ইতিহাসকে বিকৃতি করার সামিল৷ আর তাই পরিচালকের বিরুদ্ধে তোপ দাগে ওই সংগঠন৷ পরিস্থিতি সামলাতে শুটিং বন্ধ করে দিতে হয় সেখানে৷ তবে কর্ণি সেনার হামলার বিরোধিতা করে পরিচালকের পাশে দাঁড়িয়েছিলেন রণবীর, দীপিকা, শাহিদ-সহ গোটা বলিউড৷
[ঐশ্বর্যের বাবার মৃত্যুতে পাশে দাঁড়াল গোটা বলিউড]
জয়পুরের পর আবার মহারাষ্ট্রের কোলাপুরেও পদ্মাবতীর সেটে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনের এক দুষ্কৃতীর দল৷ ঘটনার পর তাদের এখনও কোনও হদিশ মেলেনি৷ সব মিলিয়ে, যতদিন যাচ্ছে পদ্মাবতীর শুটিং করা যেন ক্রমেই মুশকিল হয়ে উঠছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন