Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সাবধান! বাড়ির দেওয়ালে এই পেন্টিংগুলি রাখবেন না

আপনার বাড়ির দেওয়ালে এগুলির মধ্যে কোনও ছবি শোভা পাচ্ছে না তো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:০২

options
link
সাবধান! বাড়ির দেওয়ালে এই পেন্টিংগুলি রাখবেন না zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট হোক বা বড়, নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে সকলেরই হয়৷ দেওয়ালের রঙের সঙ্গে পর্দাটা মানাচ্ছে কি না, ঘরের কোন কোণে কোন আসবাবটা মানাচ্ছে, সেসব দিকে নিশ্চয়ই নজর থাকে আপনার৷ আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে আপনিও চান বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকুক৷ কিন্তু অনেক সময় অজান্তেই হয়তো ভুল করে ফেলেন৷ যাতে আপনার অগোচরেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে৷ ফলে শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হয় আপনাকে৷ সতর্ক থাকুন৷ বাড়ির দেওয়ালে এমন কোনও পেন্টিং করাবেন না, যা বাস্তু মতে অশুভ শক্তি ডেকে আনে৷ এই প্রতিবেদনে জেনে নিন কী ধরনের ছবি দেওয়ালে ভুল করেও আঁকবেন না৷

নটরাজ মূর্তি
অনেক নৃত্যশিল্পীর বাড়ির দেওয়ালে শোভা পায় নটরাজের মূর্তি৷ তাঁদের ধারণা স্বয়ং মহাদেব দেওয়ালে স্থান পেলে সংসারে শান্তি বজায় থাকবে৷ কিন্তু তাঁরা হয়তো ভুলে যান নটরাজ আসলে ধ্বংসের অবতার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

nataraja-791x1024

ডুবন্ত জাহাজ
ডুবন্ত জাহাজ বা নৌকার পেন্টিং দেখতে হয়তো ভাল লাগে৷ কিন্তু বাস্তু মতে যে কোনও মূল্যে এই ছবি এড়িয়ে যাওয়াই শ্রেয়৷ এই ধরনের ছবি বাড়িতে শুভ শক্তি ঢুকতে বাধা দেয়৷ শুধু দেওয়ালেই নয়, বাড়িতে বা কাজের জায়গায় এরকম কোনও ছবি থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন৷ নাহলে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে না৷

Hamilton, John Alan; Sinking of the 'Association' in 1707; Isles of Scilly Museum; http://www.artuk.org/artworks/sinking-of-the-association-in-1707-14209

জলের ধারা
নদী বা ঝরনার জলের ধারা৷ যা স্থায়ী নয়৷ অস্থায়ী অবস্থার প্রতীক এই পেন্টিং বাড়ির আর্থিক স্থায়িত্বের উপর খারাপ প্রভাব ফেলে৷ অর্থ উপার্জন এবং সঞ্চয় ক্ষেত্রে আপনি বারবারই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন৷ অকারণে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল৷

water

হিংস্র জীবজন্তু
বন্যপ্রাণী পছন্দ করেন অথবা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের বাড়িতে নানা ধরনের হিংস্র জীবজন্তুর ছবি দেখা যায়৷ তবে বাড়ির দেওয়ালে এ ধরনের ছবি না আঁকাই বুদ্ধিমানের কাজ হবে৷ এতে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে৷

lion_painting_by_edroeder-d4p6e2v

তাজমহল
পৃথিবীর সপ্তম আশ্চর্যের সৌন্দর্য মন ভরিয়ে দেয় পর্যটকদের৷ কিন্তু সকলেই জানেন, তাজমহল যতই সুন্দর হোক, তা আসলে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি৷ তাই বাড়ির দেওয়ালে তাজমহলের ছবি না আকাঁ বা না টাঙানোই ভাল৷ এই ছবি মৃত্যু ও ধ্বংস ডেকে আনে৷

taj-mahal-mo-t

মহাভারতের ছবি
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকের বাড়িতেই মহাভারতের ঢুকরো দৃশ্যের ছবি দেখা যায়৷ অনেকের দেওয়ালে আবার পাণ্ডব-কৌরবদের লড়াইয়ের পেন্টিংও ফুটে ওঠে৷ কিন্তু এই দৃশ্যে হতাশা, দুঃখ ও যুদ্ধই ধরা পড়ে৷ যা বাস্তু অনুযায়ী অশুভের প্রতীক৷

d84f3a08be04a125ae5c3a5a6f4707db

শিশুর কান্না
চিত্রশিল্পীরা হাতের শৈলীতে কাগজে বা দেওয়ালে জীবন্ত করে তুলতে পারেন জীবনের নানা মুহূর্তের ছবি৷ যেমন এই ছবিটি৷ যেখানে শিশুর চোখে জল৷ নিঃসন্দেহে ছবির সৌন্দর্য শব্দাতীত৷ কিন্তু তা সত্ত্বেও এটিকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন না৷ এধরনের ছবি দুঃখের বার্তা বয়ে আনে সংসারে৷ পরিবারে সৌভাগ্যের ইতি ঘটে৷

hqdefault

যুদ্ধ অথবা কালা জাদু
বাস্তু মতে, যুদ্ধ, হিংসা, কালা জাদু অথবা অলৌকিক কোনও পেন্টিং পরিবারের মানুষের উপর খারাপ প্রভাব ফেলে৷ এতে সংসারে ভাঙন ধরতে পারে৷ নানা মানসিক অশান্তি হতে পারে৷

black_magic_by_hapticmimesis-d30d127

আপনার বাড়ির দেওয়ালে এগুলির মধ্যে কোনও ছবি শোভা পাচ্ছে না তো? তাহলে ভেবে দেখুন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.