Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কলকাতায় বিরিয়ানির আড়ালে শরীরে ঢুকছে মারাত্মক বিষ!

শুধু শহরের রেস্তোরাঁই নয়, ফুটপাতের বিরিয়ানিতেও নজরদারি চালাবে পুরসভা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৬, ১০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৬, ১০:৪৩

options
link
কলকাতায় বিরিয়ানির আড়ালে শরীরে ঢুকছে মারাত্মক বিষ! zoom

স্টাফ রিপোর্টার: বিষাক্ত বিরিয়ানি! রবিবার শহরের একাধিক রেস্তোরাঁয় হানা দিয়ে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ৷ শহরের সব রেস্তোরাঁ না হলেও বেশ কিছু রেস্তোরাঁয় বিরিয়ানির সঙ্গে শরীরে ঢুকছে মারাত্মক ক্ষতিকারণ রাসায়নিক৷ ইতিমধ্যে অভিযুক্ত রেস্তোরাঁগুলির তালিকা তৈরি করেছে পুরসভার স্বাস্থ্য দফতর৷ দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা৷ পুরসভা সূত্রে খবর, যে সব রেস্তোরাঁর বিরিয়ানিতে ক্ষতিকারক রাসায়নিকের প্রমাণ মিলেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে৷

রবিবার শহরের একাধিক রেস্তোরাঁয় হানা দেন পুর স্বাস্থ্য আধিকারিকরা৷ তবে প্রত্যেককে নির্দিষ্ট কিছুদিনের সময়সীমা দেওয়া হতে পারে বলে খবর৷ তার মধ্যে বিরিয়ানি তৈরিতে যদি ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার না বন্ধ করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবে পুরসভা৷ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, যে ধরনের রাসায়নিক শহরের বিরিয়ানিতে মিশছে তাতে ক্যানসার, কিডনি ও পাকস্থলির রোগ হওয়ার সম্ভবনা রয়েছে৷ তবে শুধু শহরের রেস্তোরাঁই নয়, ফুটপাতের বিরিয়ানিতেও নজরদারি চালাবে পুরসভা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.