সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষার আধুনিকযুগের কবিদের মধ্যে অন্যতম তিনি৷ লেখার পাশাপাশি সম্প্রতি সিনেমার পর্দাতেও দেখা দিয়েছেন অভিনেতা হিসেবে৷ এসবের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়৷ প্রায়শই সাম্প্রতিক সমাজের কথা উঠে আসে তাঁর লেখার মধ্যে৷ এমনই এক লেখার জন্য এবার এফআইআর দায়ের হল লেখক তথা কবির বিরুদ্ধে৷
[জানেন, কী কী থাকে করণ জোহরের ‘কফি হ্যাম্পার’-এ?]
পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগ জানিয়েছেন অর্ণব সরকার নামে এক ব্যক্তি৷ জানা গিয়েছে, হিন্দু সংহতি নামে এক অরাজনৈতিক সংগঠনের সদস্য তিনি৷ এফআইআর মূলত দায়ের করা হয়েছে ১৯ মার্চ শ্রীজাতর পোস্ট করা ‘অভিশাপ’ নামে এই কবিতাটির জন্য৷
অভিযোগ, এই কবিতার মাধ্যমে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন লেখক৷ একইসঙ্গে ধর্মীয় ভাবাবেগ ও রীতিনীতিতে আঘাত হানার অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম শাখায়৷ ঘটনায় কবি তথা লেখকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷
[বড় একা লাগে! এবার ভাড়ায় মিলছে নাতি-নাতনি]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন