Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরাল দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার পর থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশ...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৯, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৯, ১৬:৩৩

options
link
উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরাল দুষ্কৃতীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ায় পর থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশ৷ মঙ্গলবার রাতে হাথরায় তিনটি মাংসের দোকানে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা, খবর সংবাদ সংস্থা সূত্রে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, এই দুষ্কর্মের পিছনে রয়েছে সমাজবিরোধীদের হাত৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

এই ঘটনার পর এলাকায় প্রতিবাদ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে বসার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এই ঘটনা উত্তরপ্রদেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে৷ নয়া মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের কসাইখানাগুলি বন্ধ করার তোড়জোড় শুরু করেছেন৷ তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলিই বন্ধ করা হবে৷ গত সোমবার দু’টি কসাইখানা বন্ধ করে দেয় পুলিশ৷ পুলিশের দাবি, ওই দুই কসাইখানা চালানোর জন্য মালিকের কাছে প্রয়োজনীয় অনুমতি ছিল না৷

এর পাশাপাশি, রাজ্যে অবৈধভাবে পশু পাচারের বিরুদ্ধেও অতিরিক্ত তৎপরতা দেখাতে শুরু করেছে পুলিশ৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আলিগড় থেকে অবৈধ কসাইখানা চালানো ও বেআইনি পশু পাচারের অভিযোগের মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৬০টি গবাদি পশু৷ সূত্রের খবর, গরু পাচার বন্ধ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে৷ অন্যদিকে, আজ বিকেলেই উত্তরপ্রদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.