সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। প্রকৃতি সৃষ্টিও করে আবার বিনাশও। যুগে-যুগে পৃথিবীর বুকে চলে আসা প্রাকৃতিক পরিবর্তন এতটাই অদ্ভুত যে তা কল্পনায় ধরে রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। এবার দেখে নিন এক অদ্ভুত দৃশ্য। দেখুন কিভাবে প্রাণ ফিরে পেল মৃত জিন নদী।
ইজরায়েলের নাগেভ মরুভূমির এই নদীটি বহুদিন ধরে খরার কবলে পড়ে শুকিয়ে গিয়েছিল। তবে হঠাৎ ওই অঞ্চলে হওয়া প্রবল বৃষ্টিতে প্রাণ ফিরে পায় নদীটি। সেই দৃশ্য দেখতে জমা হয়েছিলেন বহু লোক। এই ঘটনার কথা নাকি বাইবেলেও বর্ণনা করা হয়েছে। নাগেভ পর্বতের চূড়ায় অবস্থিত ২৪ মাইল লম্বা ও ৬ মাইল চওড়া রামন খাদ থেকে বেরিয়ে জিন নদী মিশে গিয়েছে মরু সাগরে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন