ব্রতীন দাস, শিলিগুড়ি: বারুইপুরে বিষমদ কাণ্ডে গ্রেপ্তারির পরও হুঁশ ফেরেনি রাজ্যের বিভিন্ন এলাকার৷ উত্তর দিনাজপুর, শিলিগুড়ির বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছিল বেআইনি চোলাই মদের কারবার৷ কিন্তু পুলিশ ও প্রশাসন কড়া হতেই তালা পড়ল ব্যবসায়৷ ইটাহারের দুর্গাপুর এলাকার এক বেআইনি চোলাই ভাটি ভেঙে দিল পুলিশ৷ গ্রেপ্তার করা হল ভাটির মালকিন হুপনি সোরেনকে৷
[রাতে তিস্তার পাড়ে কীসের হুঙ্কারে ত্রস্ত জনজীবন?]
গত পাঁচ বছর ধরে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিল দুর্গাপুরের এই ভাটি৷ সেখানকার বিষ মদ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন মাঝে মধ্যেই৷ এলাকার মহিলারা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি৷ এমনকী এই ভাটির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল৷ অবশেষে শুক্রবার গ্রেপ্তার করা হয় ভাটির মালকিনকে৷ জানা গিয়েছে, তাঁর সঙ্গে এই কাজে যুক্ত ছিল তিন ব্যক্তি৷ তারা আপাতত পলাতক৷ ভাটি থেকে দেড় হাজার লিটার চোলাই উদ্ধার করেছে ইটাহার থানার পুলিশ৷
[দশ বছর পর দামোদর থেকে মাথা তুলছে মন্দির, ছড়াচ্ছে গুপ্তধনের গল্পও]
এর পাশাপাশি গত তিন দিনে উত্তর দিনাজপুর থেকে উদ্ধার হয়েছে মোট সাড়ে চার হাজার লিটার চোলাই৷ আবার শিলিগুড়িতে ৭ হাজার লিটার উদ্ধার হয়েছে৷ এছাড়া চা বলয়ে চোলাইয়ের কারবার বন্ধ করার জন্য একটি বিশেষ অ্যাকশন স্কোয়াড তৈরি করেছে প্রশাসন৷ সেই স্কোয়াড অভিযান চালিয়ে শিলিগুড়ির মোট সাতটি ভাটি ভেঙে দিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন