Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

উপহার দিন এই জিনিসগুলি, সৌভাগ্যর দ্যুতি বাড়বে কয়েক গুণ

দিয়েও আনন্দ, পেয়েও তৃপ্তি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:১৯

options
link
উপহার দিন এই জিনিসগুলি, সৌভাগ্যর দ্যুতি বাড়বে কয়েক গুণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপহার পেতে কার না ভাল লাগে। আর খুব প্রিয়জন হলে উপহার দিতেও আপত্তি নেই। এক গোছা গোলাপ হোক কিংবা পছন্দের ফ্লেভারের আইসক্রিম। প্রিয়জনের মন ভোলাতে জুরি নেই এমন উপহার তো অনেকই আছে। কিন্তু এমন অনেক উপহারও আছে যা আপনার বা আপনার প্রিয়জনের সৌভাগ্যের দ্যুতি বাড়িয়ে দেবে কয়েক গুণ। এগুলি উপহার পাওয়া বা দেওয়া দুই-ই খুব ভাল। শুধুমাত্র আপনার জন্য রইল সেইসব উপহারের সন্ধান..

১. মাটির তৈরি যেকোনও জিনিস রাখুন উপহারের তালিকায়। মাটির শো-পিস উপহার পাওয়ায় শুভ বলে ধরা হয়। কোথাও যদি আপনার টাকা আটকে থাকে তা ফিরে পাবেন ধীরে ধীরে। বাড়বে আয়ের পরিমাণও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. উপহার হিসাবে পোশাকের থেকে ভাল আর কিছু হয় না। আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে।

৩. জোড়া গণেশের ছবি হতে পারে। অথবা একটি ছাঁচে গণেশের দুই মূর্তি। কাউকে উপহার দেওয়া বা কারও কাছ থেকে উপহার পাওয়া দুই-ই অত্যন্ত শুভ।

৪. কোনও শুভ অনুষ্ঠানে হাতি বা জোড়া হাতি উপহার দিন। আরে না! জলজ্যান্ত হাতির কথা কেউ বলেনি। সোনা, রূপো বা পিতলের তৈরি হলে খুবই ভাল। না হলে কাঠের তৈরি হাতিও উপহার দিতে পারেন।

৫. রূপোর কোনও জিনিস উপহার দিন। সৌভাগ্য বৃদ্ধিতে রূপোর থেকেও বেশি কার্যকরী। রূপোর কয়েন দেওয়া বা পাওয়া মানে মা লক্ষ্মীকে পাওয়া।

৬. অনেকের বাড়িতেই সাদা সাত ঘোড়ার ছবি থাকে। ফেংশুই মতে এই ছবি অত্যন্ত শুভ। বাড়িতে সাদা সাত ঘোড়ার শো-পিস থাকতে আয় ভাল হয়।   

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.