Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর নজরদারিতে নিয়োগ গোয়েন্দা, খোয়া গেল ৩ কোটি টাকার সম্পত্তি

অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছেন স্বামীর, এই সন্দেহের বশেই গোয়েন্দার দ্বারস্ত হয়েছিলেন গৃহবধূ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০১৭, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০১৭, ১৫:৪৬

options
link
স্বামীর নজরদারিতে নিয়োগ গোয়েন্দা, খোয়া গেল ৩ কোটি টাকার সম্পত্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বুমেরাং। সন্দেহের বশে স্বামীর পিছনে গোয়েন্দা লাগিয়েছিলেন। উল্টে গোয়েন্দার ফাঁদে পা দিয়ে নিজেই সর্বস্ব খুঁইয়ে বসলেন মহিলা। গয়না-সহ তিন কোটি টাকারও বেশি প্রতারণার শিকার হলেন মুম্বইয়ের গৃহবধূ।

[মৃন্ময়ী নয়, চিন্ময়ী দেবীর খোঁজ নিয়ে আসছে ‘দুর্গা সহায়’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেসরকারি পরিবহণ সংস্থার মালিক ললিত। স্ত্রী নূতন মাংগের সন্দেহ ছিল সংস্থার সিইও’র সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে তাঁর স্বামী। কিন্তু কেমন করে হাতেনাতে ধরা যায়? সেই ফন্দি আঁটতে গিয়েই রাজেশ তুলসীদাস নাখুয়া নামের এক স্বঘোষিত প্রাইভেট গোয়েন্দার খপ্পরে পড়েন মহিলা। অভিযোগ, নাখুয়া নূতনকে বোঝান তাঁর স্বামী সমস্ত গয়নাগাঁটি প্রেমিকার হাতে তুলে দিতে চলেছেন। তাই সমস্ত গয়না যেন নাখুয়ার কাছে সুরক্ষিত রেখে দেন তিনি। সেই মতো নাখুয়াকে সমস্ত গয়না দিয়ে দেন। মজুরি হিসেবে আরও ৪ লক্ষ টাকা দেন।

[‘এটাই কি মুম্বইয়ের সংস্কৃতি?’ জিন্স পরায় সাংবাদিককে কটাক্ষ প্রধান বিচারপতির]

কিন্তু সেই টাকা-গয়না চাইতে গেলেই স্বমূর্তি ধারণ করে নাখুয়া। বন্দুক নিয়ে নূতনকে হুমকি দিতে শুরু করে সে। হুমকি দেয়, এই ব্যাপারে যদি কাউকে কিছু বলা হয়, তবে সে সবাইকে এটা বলবে যে নূতন ও তার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। এরপরই পাওয়াই পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযুক্তকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নিজের উপর ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নাখোয়া। আর মেলেনি গয়না ও টাকার সন্ধানও।

[বিশাল পাইথনের পেট চিরে মিলল নিখোঁজ যুবকের দেহ, দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.