সুকুমার সরকার: দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার্থে কোনও বিদেশি সাহায্য লাগবে না বলে জানালেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও এই ইশারা যে ভারতেরই প্রতি– তা বুঝে নিতে অসুবিধা হয় না৷ কারণ সম্প্রতি সে দেশে ইসলামিক জঙ্গিরা পরপর সংখ্যালঘু হিন্দুদের কোতল করায় দুই হিন্দু নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ দাবি করেছিলেন৷
মন্ত্রী ইনু বলেন, “শুধু সংখ্যালঘু সম্প্রদায়ই নয়৷ সন্ত্রাসবাদীদের হিংসার শিকার দেশের সাধারণ জনগণও৷ এগুলি সরকারকে পর্যুদস্ত করতে পরিকল্পিত ষড়যন্ত্র৷ তবে এতে দেশের অভ্যন্তরীণ সম্প্রীতিতে কোনও ব্যাঘাত ঘটবে না৷” শেখ হাসিনা সরকার হিন্দুদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেছেন মন্ত্রী ইনু৷
অন্যদিকে, সন্ত্রাসবাদী কাজে যোগসাজশে এখনও পর্যন্ত প্রায় ৮,৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ৷ এদের মধ্যে রয়েছে ১১৯ জন জঙ্গি, যারা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ কিংবা আনসারুল্লা বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত৷ দেশে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা অত্যাচার ও হত্যালীলা প্রতিরোধে বৃহস্পতিবারই সন্ত্রাসবাদ দমনমূলক এক বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ পুলিশ৷ বর্ডার গার্ড বাংলাদেশের আধা সামরিক বাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস দমন শাখার যুগ্ম প্রয়াসে চলছে এই অভিযান৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন