সুকুমার সরকার, ঢাকা: রাস্তা ঢেকে যায় মানুষের মাথায়। নাচে-গানে মুখর হয়ে ওঠে চারদিক। সাজিয়ে তোলা হয় নানা রকমের প্রতিকৃতি। তাই নিয়ে চলে শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা। এইভাবেই এতদিন পালিত হয়ে এসেছে বাংলাদেশের পয়লা বৈশাখ। কিন্তু আসন্ন নববর্ষে ঢাকার রমনা বটমূলে নাও বসতে পারে কেন্দ্রীয় সাংস্কৃতিক উৎসবের আসর৷
[সল্টলেক থেকে রহস্যজনকভাবে অপহৃত ছাত্রী]
নতুন বছরকে আমন্ত্রণ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যেভাবে নাচে-গানে আনন্দ-উৎসবে মাতেন, বের হন রঙিন শোভাযাত্রায়, তাতে বাধ সেধেছে বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন৷ ধর্মের জিগির তুলে তারা জানিয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষ উদযাপনের প্রজ্ঞাপন বাতিল করতে হবে৷ তাদের দাবি, এ ধরনের শোভাযাত্রা ইসলামবিরোধী৷ তাই তা পালন করলে ধর্মের বিরোধিতা হবে৷
[ভারতীয়রা তর্কপ্রিয় কিন্তু অসহিষ্ণু বললে মানব না: রাষ্ট্রপতি]
বিভিন্ন ইসলামিক দলের একত্রিত সংগঠন ‘ইসলাম ঐতিহ্য সংরক্ষণ কমিটি’ এদিন ওই দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে৷ আচমকা বাংলাদেশের সাধারণ মানুষের জাতীয় উৎসব নববর্ষে এমন ফতোয়া জারিতে শনিবার সকাল থেকে সর্বত্র তীব্র বিতর্ক শুরু হয়েছে৷ ক্ষোভে ফেটে পড়েছেন বিদ্বজনেরা৷
[দলাই লামার অরুণাচল প্রদেশ সফর নিয়ে হুঁশিয়ারি চিনের]