Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিয়ের কার্ডেও স্বচ্ছ ভারতের লোগো, যুবককে চমকপ্রদ উপহার মোদির

প্রধানমন্ত্রীর স্বপ্নকে এতবড় জায়গা দেওয়ার জন্য চমকপ্রদ উপহার পেলেন ওই যুবক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯, ১৬:৩৪

options
link
বিয়ের কার্ডেও স্বচ্ছ ভারতের লোগো, যুবককে চমকপ্রদ উপহার মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীতে শুরু করেছিলেন স্বচ্ছ ভারত অভিযান৷ তারপর থেকে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই এই প্রকল্পের হয়ে সওয়াল করেছেন৷ কখনও নিজেই হাতে ঝাড়ু ধরেছেন৷ কখনও দলের নেতা বা প্রশাসনের আধিকারিকদের বলেছেন দেশকে স্বচ্ছ রাখার কাজে হাত লাগাতে৷ জনগণের কাছেও একই অনুরোধ করেছেন বারবার৷ সে অনুরোধে যে এভাবে সাড়া পড়বে কে জানত!

সম্প্রতি নজিরবিহীন কাজ করল বেঙ্গালুরুর এক পরিবার৷ আকাশ জৈন নামে এক যুবক সম্প্রতি একটি টুইট করেন৷ সেখানে তিনি জানান, তাঁর বোনের বিয়ের কার্ডে রাখা হয়েছে স্বচ্ছ ভারতের লোগো৷ সে টুইটে তিনি মেনশন করেন প্রধানমন্ত্রীকেও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই চমকের পালা৷ স্বচ্ছ ভারতের লোগো তথা প্রধানমন্ত্রীর স্বপ্নকে এতবড় জায়গা দেওয়ার জন্য চমকপ্রদ উপহার পেলেন ওই যুবক৷ আর তা এল খোদ মোদির থেকেই৷ প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডেলে যুবকটির টুইটটি পিনড করা থাকে৷ শুধু সেখানেই শেষ নয়৷ এই যুবককে টুইটারে ফলো করতেও শুরু করেন মোদি৷

পুরো ঘটনায় আপ্লুত ওই যুবক৷ স্বয়ং প্রধানমন্ত্রী টুইটারে তাঁকে ফলো করবেন, এ তাঁর কল্পনাতীত৷ সেইসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর বাবাও প্রধানমন্ত্রীর বড় ভক্ত৷ প্রধানমন্ত্রীর কাজ-আদর্শ তাঁকে বরাবর অনুপ্রাণিত করে৷ প্রচারের স্তর ছাপিয়ে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের অভিযান যে জনজীবনেও গভীর প্রভাব ফেলেছে, এ ঘটনাই যেন তা প্রমাণ করে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.