সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন? আপাতত সে প্রশ্ন কেউ করছেন না। রামনবমীর উদযাপনে তাই মুসলিম টাঙ্গাই বদলে যাচ্ছে শ্রীরামের রথে।
[ জানেন, মুসলিমদের ভাল বন্ধু বলে মনে করেন কত শতাংশ হিন্দু? ]
রামনবমী উদযাপনে বাংলায় অভূতপূর্ব অভ্যুত্থান দেখা দিয়েছে এ বছর। জেলায় জেলায় রামনবমী পালনের ডাক দিয়েছিল সংঘ পরিবার। এগিয়ে এসেছে বিজেপিও। খাতায় কলমে এখনও এ বঙ্গে দলটি প্রধান বিরোধী না হলেও, বিরোধিতায় অন্য দলগুলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে গেরুয়া শিবির। ফলত রামনবমী পালনের এই মুহূর্তে রাজনৈতিক মেরুকরণের ছায়া দেখছেন অনেকেই। একদিকে যখন স্কুল পড়ুয়ারা হাতে খড়গ নিয়ে গেরুয়া নিশান উড়িয়ে ভিড় করছে রাস্তায়, তখন পাল্টা ডাক দেওয়া হয়েছে হনুমান পুজোর। মিথকে মিথ্যা করে রাম বনাম হনুমানের লড়াইয়ে জমজমাট রাজ্য-রাজনীতি। কিন্তু সে ছায়া বিন্দুমাত্র পড়ছে না রাজাবাজারের টাঙ্গাওয়ালাদের অন্দরে। কেন না রামনবমী উপলক্ষে এসেছে কাজের অর্ডার।
[ পাঁচতারা হোটেলের বিলাশ ছেড়ে গোশালাকেই বাছলেন এই মন্ত্রী ]
সাধারণভাবে মুসলিমরা যাকে টাঙ্গা বলেন, তাকেই রাম দরবার বা রাজা রামের রথে রূপান্তরিত করছেন সভ্য সমর্থকরা। কিন্তু কেন ডাক পড়ল মুসলিমদের। হিন্দুরা কি রথ বানাতে পারতেন না? হাওড়ার অঞ্জনিপুত্র সেনার প্রতিনিধি জানাচ্ছেন, হিন্দু না মুসলিম কার থেকে রথ ভাড়া নেওয়া হচ্ছে সেটা তো বড় কথা নয়। বরং এই উদযাপনে সকলেই যে শামিল হচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। একই মত টাঙ্গাওয়ালাদেরও। হিন্দুদের উৎসব বলে বিন্দুমাত্র বিচলিত নন তাঁরা। বরং তোড়জোড় করে টাঙ্গা পরিষ্কার করেছেন তাঁরা।
[ বোরখা পরেই রামনবমী উৎসবে মাতলেন মুসলিম মহিলারা ]
এমনিতে এই টাঙ্গাওয়ালারা এখন তেমন কাজ পান না। ময়দান বা ভিক্টোরিয়া এলাকায় শখের হাওয়া খাওয়া বাদ দিলে থাকে কিছু বিয়েবাড়ির কাজ। তার পরিবর্তে রামনবমী উপলক্ষে কাজে জোয়ার আসায় খুশি মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। সারা দেশে গেরুয়া রাজনীতির উত্থানের নিরিখেই এ রাজ্যে রামনবমী পালন যে বিশেষ রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বস্তুত আসন্ন নির্বাচনে রাজ্যের শাসকদলের প্রধান বিরোধী হয়ে উঠছে বিজেপিই। তাই সংঘ ও বিজেপির সমর্থনে এই মিছিলকে রাজনৈতিক শক্তি প্রদর্শন বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু রুটি রুজির তাগিদে নেই এই বিভাজন। তাই টাঙ্গাই বদলে যাচ্ছে শ্রীরামের রথে। আর প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মুসলিমরাও শামিল হচ্ছেন রামনবমী উদযাপনে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন