সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশ বা ইয়াস (Yaas) আতঙ্কের মাঝে স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৬,২২৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার ৮৯. ৫২ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ৩,৪২৭ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার কোভিড গ্রাফ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৩৭৮ জন। অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১,১৫৪ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,১৫৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,১৮,২০৩।
[আরও পড়ুন: লম্বা হচ্ছে লাইন, এবার তৃণমূলে ফিরতে চাইলেন বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী]
[আরও পড়ুন: এবারেও ঝড়ের আগেই এলেন কান্তি, ফের দুর্যোগে রায়দিঘির মানুষের পাশে সিপিএম নেতা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন