সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। তবে এবার আর তোয়ালে জড়িয়ে নয়। ইন্সটাগ্রাম প্রোফাইলে বিকিনি পরিহিত কৃষ্ণার ছবি নিয়েই আপাতত সরগরম সোশ্যাল মিডিয়া।
[অবশেষে নতি স্বীকার, জুতোপেটার জন্য ক্ষমা চাইলেন রবীন্দ্র গায়কোয়াড়]
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফের বোন কৃষ্ণা। এমনকী তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাত কম হয়। সম্প্রতি পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি মেরুন রঙের বিকিনি পরে সেলফি তুলছেন। সেই সঙ্গে লেখেন, ‘সান’স আউট, বান’স আউট।’
দেখুন সেই ছবি:
এর আগে জ্যাকি তনয়া সোশ্যাল মিডিয়ায় তোয়ালে পরা ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। এমনকী ছবিগুলি পরে ভাইরালও হয়ে যায়। শেয়ার করার সময় ব্যবহৃত ‘টপলেস’ কথাটি নিয়ে অনেকেই আপত্তি জানান। এরপরেই এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বলেন, ‘আমি মোটেও টপলেস ছিলাম না। টপলেস হতে গেলে আমাকে নিজের স্তন দেখাতে হত। এই ধরণের ঘটনার ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে রয়েছি। কাউকে আঘাত না করেই বলছি, বর্তমানে কেউ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে না। কারণ এখন মানুষ অনেক বেশি সমালোচনা করতে থাকে। আমার মনে হয় এই সব ক্ষেত্রে সমাজ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে।’
এবার অবশ্য সেরকম কোনও বিতর্ক হয়নি। তবে পুরনো বিতর্কের রেশ আছে বলেই বোধহয় ফের হইচই পড়েছে তাঁর ছবি ঘিরে।
[রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাবে ভারত, জানালেন সুষমা]
দেখে নিন জ্যাকি শ্রফের কন্যার আরও কিছু ছবি:
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন