Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ব্রিটেনের ধাঁচে এবার সুইডেনে জঙ্গি হামলা, মৃত অন্তত ৫

এই ঘটনার এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও জঙ্গিসংগঠন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯, ১৮:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯, ১৮:৪৬

options
link
ব্রিটেনের ধাঁচে এবার সুইডেনে জঙ্গি হামলা, মৃত অন্তত ৫ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল সুইডেনের রাজধানী স্টকহোম৷ মৃত অন্তত ৫৷ আহত বহু৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার স্টকহোমে একটি মলের সামনে পথচারীদের পিষে দেয় একটি ট্রাক৷ পথচারীদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলিও ছোড়ে ট্রাকচালক৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুলি চালিয়ে পালিয়ে যায় ঘাতক ট্রাকটির চালক৷

[শিব সেনা সাংসদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ৷ সুইডেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন আহলেনস মলের এই ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা৷ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান  তিনি৷ ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই হামলার ছবি৷ বিভৎস ছবিগুলিতে দেখা যাচ্ছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন মৃত ও আহতরা৷ এই ঘটনার এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও জঙ্গিসংগঠন৷ তবে ওই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে  বলে মনে করা হচ্ছে৷

[সহকর্মীর সঙ্গে সহবাস করে ব্ল্যাকমেল, রাজারহাটে ধৃত আইটি কর্তা]

গত মার্চে এক বেপরোয়া গাড়ি পরপর কয়েকজনকে পিষে দিয়ে সজোরে ধাক্কা মারে ব্রিটিশ পার্লামেন্ট হাউসকে ঘিরে রাখা লোহার বেষ্টনীতে। এরপরই সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে গাড়ির চালক। কিন্তু এক পুলিশকর্মী গাড়িটি আটকানোর চেষ্টা করলে ছুরির আঘাতে তাঁকে জখম করে ওই আততায়ী চালক। তাঁর রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে মাটিতে। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে গুলি চালাতে শুরু করেন অন্যান্য পুলিশকর্মীরা। এলোপাথাড়ি গুলির আঘাতে মৃত্যু হয় ওই হামলাকারীর। ওই হামলায় প্রাণ হারান পাঁচ জন।

[জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার মুখ ‘বিসর্জন’, খেতাব জয় অনুপম, ইমনের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.