Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে ভারত

প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ফর্ম বজায় রাখলেন ভারতীয়রা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৭:৫০

options
link
উজবেকিস্তানকে হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা দুর্দান্ত করেছিলেন বোপন্নারা৷ দ্বিতীয় দিনও সেই ফর্ম বজায় রাখলেন৷ আর তার সৌজন্যেই ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে কোয়ালিফাই করে গেল ভারত৷

শনিবার বেঙ্গালুরুতে এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপ ওয়ান টাইয়ে উজবেকিস্তানকে হারিয়ে দিলেন রোহন বোপন্না ও শ্রীরাম বালাজি৷ উজবেকিস্তানকে খাতাই খুলতে দিলেন না ভারতীয় টেনিস তারকারা৷ ভারত জয়ী ৩-০-য়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২৭ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়ার তীব্র ধাক্কা খেয়েছেন লিয়েন্ডার পেজ৷ কাব্বন পার্কে প্রথম দিন দর্শকদের নজর ছিল কোর্টের বাইরে বসে থাকা কিংবদন্তির দিকেই৷ এবারের ডেভিস কাপে তিনি না খেললেও প্রতি মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেলেন৷ শুক্রবার উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে তরুণ রামকুমার তেমুর ইসমাইলভকে হারিয়েছিলেন ৬-২, ৫-৭, ৬-২, ৭-৫ সেটে৷ পিঠ চাপড়ে দিয়েছিলেন লিয়েন্ডার৷ দ্বিতীয় সিঙ্গলসেও জেতে ভারত৷ ফলে প্রথম দিনই ২-০-য় এগিয়ে গিয়েছিল ভারত৷ এদিনের জয়ের ফলে প্লে-অফে যাওয়া নিশ্চিত করল হোম ফেভরিটরা৷

[ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.