Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ইঞ্জিনিয়ারের আত্মহত্যা রুখে দিল ‘ভারচুয়াল’ বন্ধু!

একদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে, জন্ম দিচ্ছে অবসাদের, অন্যদিকে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই এক ব্যক্তির প্রাণ বাঁচাল৷ গুরগাঁওয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বরুণ মালিক মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন৷ ফেসবুকে সুইসাইড নোট পর্যন্ত লিখেছিলেন|কিন্তু ফেসবুকের দৌলতেই প্রাণে বাঁচলেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৬, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৬, ১৫:৫২

options
link
ইঞ্জিনিয়ারের আত্মহত্যা রুখে দিল ‘ভারচুয়াল’ বন্ধু! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে, জন্ম দিচ্ছে অবসাদের, অন্যদিকে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই এক ব্যক্তির প্রাণ বাঁচাল৷ গুরগাঁওয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বরুণ মালিক মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন৷ ফেসবুকে সুইসাইড নোট পর্যন্ত লিখেছিলেন৷ কিন্তু ফেসবুকের দৌলতেই প্রাণে বাঁচলেন তিনি৷

varun-malik_web
ফেসবুকের ভারচুয়াল বন্ধুরা কখনও আপনও হন৷ আর তাই এই যাত্রায় প্রাণে বাঁচলেন ৩০ বছরের বরুণ মালিক৷ গুরগাঁওয়ে বাবার সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন বরুণ৷ কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যু হয়৷ আর তারপর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি৷ অবসাদের বশেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি, এমটাই জানিয়েছেন, গুরগাঁও পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হাওয়া সিং৷ আত্মহত্যা সংক্রান্ত বরুণের ফেসবুক স্টেটাসটি দেখেই তাঁর এক ফেসবুকের বন্ধু পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন৷ পুলিশকে বিস্তারিত ঘটনা জানালে, পুলিশ দ্রুত বরুণের ফ্ল্যাটে পৌঁছে তাঁকে উদ্ধার করে৷
সকাল সাড়ে ন’টার সময় যখন বরুণকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, তখন তিনি নিজের শিরা কেটে জ্ঞান হারিয়ে ফেলেছেন৷ দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা জানান তিনি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে উঠেছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.