Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

আচমকা শুরু LIVE, জানেন কী করলেন অ্যাঙ্কর?

দেখুন সে ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৩:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৩:৫৭

options
link
আচমকা শুরু LIVE, জানেন কী করলেন অ্যাঙ্কর? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেন নিয়ে খুটখুট করছিলেন। আচমকাই শুরু লাইভ। চমক ভাঙতেই দেখলেন ক্যামেরা চলছে। সঙ্গে সঙ্গে ফিরল পেশাদারিত্ব। হেডলাইন পড়ে গেলেন গড়গড়িয়ে। সবার শেষে মুখে হাসিও টানলেন। কিন্তু ওই চমক ভাঙার মুহূর্তটিই এখন ভাইরাল নেটদুনিয়ায়। এবিসি নিউজ ২৪-এর নিউজ প্রেজেন্টার নাতাশা এক্সেলবাইয়ের এ ভিডিও মাতিয়ে রেখেছে নেটদুনিয়াকে।

জানেন, কেন বাড়তে চলেছে সাবান-টুথপেস্ট-শ্যাম্পুর দাম? ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কদিন আগেই এক অ্যাঙ্করের চরম পেশাদারিত্বের নমুনা সামনে এসেছিল। সুপ্রীত কউর নামে ওই মহিলা লাইভ বুলেটিনেই পড়েছিলেন স্বামীর মৃত্যুসংবাদ। দুর্ঘটনার খবর পড়াকালীনই বুঝেছিলেন বড় অঘটন ঘটে গিয়েছে। ততক্ষণে তাঁর সহকর্মীরাও জেনে গিয়েছেন সুপ্রীতের স্বামীই মারা গিয়েছে। কিন্তু সুপ্রীত নিজে ভেঙে পড়েননি। শান্তভাবে পুরো বুলেটিন পড়া শেষ করে তবেই চোখের জল মোছেন সুপ্রীত। সাংবাদিকদের কাজের এই ডেডিকেশন তো বটেই, সামগ্রিকভাবে এই পেশাদারিত্ব কুর্নিশ আদায় করেছিল গোটা বিশ্বের। সে ভিডিও দেখে মনখারাপ হয়েছিল নেটদুনিয়ায়।

‘মোদির নেতৃত্বেই নজিরবিহীন উন্নয়নের পথে চলেছে ভারত’ ]

তবে এবার  হাসির পালা। আবারও সেই অ্যাঙ্করের ভিডিও। বুলেটিন শুরু হওয়ার আগে নিজের পেন হাতে নিয়ে একমনে কিছু করছিলেন। আচমকাই দেখলেন ক্যামেরা চালু হয়ে গিয়েছে। চমক ভেঙে সব কাজই করলেন। কিন্তু ছড়িয়ে পড়েছে ওই চমক ভাঙার ভিডিওটুকুই। মহিলা অ্যাঙ্করের প্রতিক্রিয়া দেখে হাসছে নেটদুনিয়া। তবে মোটে ১২ সেকেণ্ডের ভিডিওতেই তারিফ কুড়োচ্ছেন এই অ্যাঙ্কর। কেননা, চমক ভাঙার পর পেশাদারিত্বের যে নমুনা তিনি দেখিয়েছেন তাই প্রশংসা কুড়োচ্ছে। অনেকে আবার তার ভঙ্গির সঙ্গে নানা সিনেমার ক্লিপিংস জুড়েও মজা করছেন।

তবে মজার বিষয় হল পুরো ঘটনাকেই হালকা চালে দেখেছেন তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে সাংবাদিকতায় আছেন তিনি। মজা করেই বাকিদের এই কৌতুকের জবাব দিয়েছেন তিনি।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.