সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অধীনস্থ শ্মশান অথবা সমাধিস্থলে সাব রেজিস্ট্রার নিয়োগ। ইন্টারভিউর মাধ্যমে আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন ইন্টারভিউতে যোগ দেওয়ার শর্ত।
শিক্ষাগত যোগ্যতা:
হোমিওপ্যাথিতে ডিগ্রি/ ডিপ্লোমা কোর্স থাকলে ইন্টারভিউতে (Interview) যোগ দিতে পারেন।
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ৪৫ বছরের বেশি বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন না।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: আপনি অষ্টম শ্রেণি পাশ? চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়, জানুন খুঁটিনাটি]
কবে নেওয়া হবে ইন্টারভিউ?
আগামী ৩০ জুন ইন্টারভিউ নেওয়া হবে।
কোথায় নেওয়া হবে ইন্টারভিউ?
স্বাস্থ্য বিভাগ, কক্ষ: ১৫২, প্রথম তল, ৫ এসএন ব্যানার্জী রোড, কলকাতা: ৭০০১৩
ইন্টারভিউর সময় সঙ্গে থাকতে হবে:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র
এছাড়া এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য https://www.kmcgov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: রাজ্যের কোভিড হাসপাতালে ইন্টারভিউর মাধ্যমে নার্স নিয়োগ, জেনে নিন শর্ত]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন