Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পারমাণবিক হামলা চালাতে তৈরি, আমেরিকাকে চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার রাজপথে সেনাবাহিনীর বিশাল প্যারেড, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৮:১৬

options
link
পারমাণবিক হামলা চালাতে তৈরি, আমেরিকাকে চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও হুঁশিয়ারিকেই গ্রাহ্য করছেন না উত্তর কোরিয়ার যুদ্ধবাজ সর্বাধিনায়ক কিম জং উন। তিনি পাল্টা জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার কোনও পদক্ষেপই চুপ করে মেনে নেবে না পিয়ংইয়ং। প্রয়োজন পড়লে আমেরিকার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগে তৈরি উত্তর কোরিয়াও। বিবিসি সূত্রে এই খবরে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন কিম জং উন। সূত্রের খবর, আমেরিকাকে চাপে রাখতে দ্রুতই একটি নতুন পরমাণু অস্ত্রেরও পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

[মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে ফের পরমাণু পরীক্ষার তোড়জোর কিমের]

উত্তর কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকীতে পিয়ংইয়ংয়ে বিশাল সেনাবাহিনী এদিন রাজপথে প্যারেড করে। ওই প্যারেডেই সেনাবাহিনীকে নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন কিম। পাশাপাশি, ওই প্যারেডে নতুন ইন্টারকন্টিনেন্টাল ও ব্যালিস্টিক মিসাইলও প্রদর্শিত হয়। কিম প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বিবিসি-কে জানিয়েছেন, আমেরিকার সঙ্গে অল আউট যুদ্ধে যেতে পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া। এমনকী ট্রাম্পের হুমকি অনুযায়ী পেন্টাগন যদি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রও প্রয়োগ করে বসে, তাহলে পাল্টা পরমাণু অস্ত্র হামলা চালাতেও তৈরি উত্তর কোরিয়া। এদিন প্রেসিডেন্ট কিম জং উনকে গার্ড অফ অনার দেয় দেশের সেনাবাহিনী। উত্তর কোরীয় যুদ্ধবিমান আকাশে ১০৫ সংখ্যাটি ফুটিয়ে তোলে। এই প্রথম সাবমেরিন থেকে ছোড়া যাবে এমন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শিত হয় প্যারেডে। এই মিসাইলের পাল্লা ১০০০ কিলোমিটার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, আরও দু’টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রথাগত লঞ্চার-সহও এদিনের প্যারেডে প্রদর্শিত হয়েছে।

[উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জংকে হত্যার ছক কষছে আমেরিকা]

গত এক বছর ধরে সব দেশের চোখ রাঙানিকে উড়িয়ে দিয়ে একতরফাভাবে পর পর পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন স্বৈরাচারী কিম৷ মহাশক্তিধর প্রতিবেশী চিনও সংযত করতে পারেনি তাঁকে৷ ট্রাম্প উত্তর কোরিয়াকে দমন করার হুঙ্কার ছাড়তেই ফের ট্রাম্পকে চ্যালেঞ্জ করে ক্ষেপণাস্ত্র ছোড়েন কিম৷ বুঝিয়ে দেন, আমেরিকাকে থোড়াই কেয়ার করেন তিনি৷ সম্প্রতি দেশের পূর্ব উপকূলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান তিনি৷ ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আঘাত হানে৷ এটি কে-১৫ মডেলের মাঝারি পাল্লার মিসাইল৷ জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করে৷ এই ক্ষেপণাস্ত্রটি ১৮৯ কিলোমিটার পর্যন্ত যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ তখনই মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসনের কড়া প্রতিক্রিয়া দেন, উত্তর কোরিয়াকে সবক শেখানোর সময় এসেছে৷

[টিনএজ যৌনদাসীদের অন্তর্বাসের জন্য কিম জং উনের খরচ জানেন?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.