Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kolkata Murder

জোড়াসাঁকো এলাকায় যুবকের গলায় কোপ, বচসার জেরেই খুন? তদন্তে পুলিশ

সিসিটিভি ফুটেজ দেখে খুনির খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২১, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২১, ১২:৫০

options
link
জোড়াসাঁকো এলাকায় যুবকের গলায় কোপ, বচসার জেরেই খুন? তদন্তে পুলিশ zoom
ছবি: প্রতীকী।

অর্ণব আইচ: রাতের শহরে খুন (Murder)। খাস কলকাতায় গলা কেটে, মাথায় আঘাত করে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো এলাকায় বলাই দত্ত লেনে। কে বা কারা, কী কারণে খুন করল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। তবে খাস কলকাতায় এভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দুই ভ্যান চালকের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এর পর শনিবার গভীর রাতে জাকারিয়া স্ট্রিট ও বলাই দত্ত লেন সংযোগকারী গলিতে একভ্যান চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম রঞ্জিত। বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, রঞ্জিতের মাথা, গলায় আঘাতের চিহ্ন ছিল। এছাড়া তাঁর কপালে ও হাতের আঙুলে গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজ্যের অর্থমন্ত্রী পদ থেকে সরছেন অমিত মিত্র? তুঙ্গে জল্পনা]

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে খুনির খোঁজ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বচসার জেরেই খুন হতে হয় রঞ্জিতকে। কিন্তু কী কারণে বচসা, অন্য কারোর সঙ্গে কোনও শত্রুতা ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অপর ভ্যান চালক, যার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন রঞ্জিত, তারও খোঁজ শুরু করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। এদিকে খাস কলকাতায় রাতবিরেতে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.